ভালোই কেটেছে আয়ারল্যান্ডের ‘প্রথম’ দিন

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৮, ২৩:০৭আপডেট : ১২ মে ২০১৮, ২৩:১২

থম্পসন পেলেন উইকেট, দুই সেশনে আইরিশরা এমন উল্লাস করেছে বেশ কয়েকবার শুক্রবার টেস্ট অভিষেকের গৌরবোজ্জ্বল অধ্যায় শুরুর অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড। কিন্তু দিনভর বৃষ্টিতে মাঠে নামা হয়নি। শনিবার দ্বিতীয় দিন তারা টস জিতে ফিল্ডিং নিয়ে চেপে ধরেছিল পাকিস্তানকে। দেশের ইতিহাসে প্রথম টেস্টের ‘প্রথম’ দিনটা খারাপ যায়নি আইরিশদের।

দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান ৬ উইকেটে ২৬৮ রানে।

টানা দুই বলে পাকিস্তান হারায় দুই ওপেনার আজহার আলী (৪) ও ইমাম-উল-হককে (৭)। বয়েড র‌্যানকিন ও টিম মুরতাঘ অষ্টম ও নবম ওভারে উইকেট ‍দুটি তুলে নেন।

১৩ রানের মধ্যে ২ উইকেট হারালে পাকিস্তানের ব্যাটিংয়ে হাল ধরেন হারিস সোহেল ও আসাদ শফিক। হারিসকে ৩১ রানে আউট করে এই ৫৮ রানের জুটি ভাঙেন স্টুয়ার্ট থম্পসন।

আয়ারল্যান্ডের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়ে চেপে ধরেছিলেন পাকিস্তানকে। ১৫৯ রানে ৫ উইকেট হারায় তারা, চা বিরতির আগে কেবল ৬২ রান করে প্রতিরোধ গড়েছিলেন আসাদ।

তবে শাদাব খান ও ফাহিম আশরাফের একশ ছাড়ানো জুটিতে স্বস্তিতে ফেরে পাকিস্তান। ১০৯ রানের অপরাজিত জুটি গড়ার পথে হাফসেঞ্চুরি পেয়েছেন তারা দুজন। আলোর স্বল্পতায় দিন শেষ ঘোষণার আগে শাদাব ৫২ ও ফাহিম ৬১ রানে অপরাজিত খেলছিলেন।

মুরতাঘ, র‌্যানকিন ও থম্পসন দুটি করে উইকেট নিয়েছেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি