বিশ্ব একাদশে আফ্রিদির খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৮, ১৪:৪৫আপডেট : ১৮ মে ২০১৮, ১৪:৪৫

বিশ্ব একাদশে আফ্রিদির খেলা নিয়ে সংশয় কয়েক সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের ১১ জন চূড়ান্ত হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের পর বাদ পড়ার শঙ্কায় শহীদ আফ্রিদি।

পাকিস্তানের ৩৮ বছর বয়সী অলরাউন্ডার তার টুইটার অ্যাকাউন্টে জানান, হাঁটুর চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। চিকিৎসকের কাছে যাওয়ার ছবি পোস্ট করে আফ্রিদি লিখেছেন, ‘দুবাইতে গিয়েছিলাম চিকিৎসককে দেখাতে। হাঁটুর চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আরও ৩ থেকে ৪ সপ্তাহ দরকার আমার। আশা করি তারপরই সম্পূর্ণ ফিটনেস ফিরে পাব। আমার জন্য প্রার্থনা করুন।’

৩ থেকে ৪ সপ্তাহ মানে প্রায় এক মাসের ব্যাপার। অথচ ক্যারিবিয়ানদের বিপক্ষে লর্ডসে বিশ্ব একাদশের ম্যাচ ৩১ মে। আফ্রিদি কোনও ঝুঁকি না নিতে চাইলে নিশ্চিতভাবে সরে দাঁড়ানোর ইঙ্গিতই দিলেন। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও আসেনি আইসিসি কিংবা পাকিস্তানি অলরাউন্ডারের কাছ থেকে।

কয়েক দিন আগে সাকিব ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। তার জায়গায় দলে ঢোকেন নেপালের স্পিনার সন্দীপ লামিচানে। এনডি টিভি, জিও টিভি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম