এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৮, ০১:১৩আপডেট : ২০ মে ২০১৮, ০১:১৩

চেলসির শিরোপা উৎসব বাজে একটা মৌসুমের শেষ বেলায় এসে সান্ত্বনা খুঁজে পেল চেলসি। গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল জিতল এফএ কাপের শিরোপা।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবার এফএ কাপ চ্যাম্পিয়ন হলো চেলসি। পঞ্চম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা দলটির জন্য এই শিরোপা বেশ বড় প্রাপ্তি।

লিগে খুব বাজে সময় কাটিয়ে চাপে থাকা কোচ আন্তোনিও কন্তের জন্যও এই শিরোপা স্বস্তির। যদিও তার বিদায়ের গুঞ্জন বেশ জোরেশোরে উঠেছে। তাতে কী! ওয়েম্বলির এই শিরোপা নিশ্চিতভাবে আনন্দঘন মুহূর্ত এনে দিয়েছে ইতালিয়ান কোচকে। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় মৌসুমে এটি তার দ্বিতীয় ট্রফি।

তবে ম্যানইউ কোচ হোসে মরিনহোর জন্য নতুন এক অভিজ্ঞতা হলো। কারণ ইংল্যান্ডে এই প্রথমবার কোনও কাপ ফাইনালে হারের তেতো স্বাদ পেলেন পর্তুগিজ কোচ। আগে ৪টি লিগ কাপ এবং একটি করে এফএ কাপ ও ইউরোপা লিগে ফাইনাল খেলে তিনি সব জিতেছেন ইংলিশ ক্লাবের কোচিংয়ে এসে। এনিয়ে চার বছরে দ্বিতীয়বার কোনও ট্রফি ছাড়া মৌসুম শেষ করল রেড ডেভিলরা।

২০১২ সালের পর চেলসির প্রথম এফএ কাপ জয়ে একমাত্র গোল করেছেন ইডেন হ্যাজার্ড। ২২ মিনিটে পেনাল্টি থেকে দাভিদ দে গেয়াকে ভুল পথে পরিচালিত করে গোল করেন বেলজিয়ান তারকা। ম্যানইউর ডিফেন্ডার ফিল জোন্স ডিবক্সের ভেতর তাকে ফাউল করেন।

প্রথমার্ধে গোল হজমের পর শেষ ৪৫ মিনিট বেশ আগ্রাসী খেলেছে ম্যানইউ। অ্যালেক্সিস সানচেসের একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। চোট থেকে ফেরা রোমেলু লুকাকু শেষ দিকে নেমেও পারেননি সমতা ফেরাতে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক