নতুন কোচের অধীনে মেয়েদের অনুশীলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৯:৪১আপডেট : ২৪ মে ২০১৮, ১৯:৫৫

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা (ফাইল ছবি) অবকাশ যাপনের সময় নেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকা সফর শেষে একদিন বিশ্রাম নিয়েই নামতে হয়েছে এশিয়া কাপের প্রস্তুতিতে। নতুন কোচ অঞ্জু জেইনের অধীনে সিলেটে শুরু হয়েছে মেয়েদের প্রস্তুতি।

আগামী মাসের শুরুতে এশিয়া কাপ খেলতে মালয়েশিয়ায় যাবে মেয়েরা। এই প্রতিযোগিতায় নামার আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় মহিলা দলের সাবেক উইকেটরক্ষক অঞ্জুকে দায়িত্ব দিয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নতুন শিষ্যদের নিয়ে কাজ শুরু করেছেন অঞ্জু।

দক্ষিণ আফ্রিকা সফরের পর কোচ ডেভিড ক্যাপেলের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় অঞ্জুকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি। রুমানাদের নতুন কোচ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) লেবেল ‘বি’ লাইসেন্সধারী। তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে কাজ করেছেন বিদর্ভ মহিলা দলের কোচ হিসেবে। ভারতের জার্সিতে ৮ টেস্টের সঙ্গে ৬৫ ওয়ানডে খেলেছেন অঞ্জু।

সহকারী হিসেবে তিনি পাচ্ছেন তার এক সময়কার জাতীয় দল সতীর্থ দেবিকা পালশিকারকে। আর ফিজিও হিসেবে আছেন একই দেশের অনুজা দালভি।

মেয়েদের প্রস্তুতির ব্যাপারে বিসিবির উইমেন্স উইং থেকে জানানো হয়েছে, ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেটে গেছেন মহিলা ক্রিকেটাররা। আগামী ৩০ মে পর্যন্ত সিলেটে ক্যাম্প চলবে তাদের।

১ জুন এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৩ জুন মালয়েশিয়ায় শুরু হবে এশিয়া কাপ। ছয় দেশের অংশগ্রহণে আসরটি হবে লিগ পদ্ধতিতে। প্রতিটি দল পাবে পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ, যেখানে উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এশিয়া কাপ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নামতে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের আসরে জায়গা পেতে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে রুমানাদের। সামনের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের আসর বসবে নেদারল্যান্ডসে। যেখানে স্বাগতিক দল ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, উগান্ডা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে দুই দল যোগ দেবে সরাসরি মূল পর্বে যাওয়া আট দলের সঙ্গে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের