ইংল্যান্ডে খেলবেন বাংলাদেশের তিন মহিলা ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ২১:০৮আপডেট : ২৪ মে ২০১৮, ২১:০৮

ইংল্যান্ডে খেলবেন বাংলাদেশের তিন মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। পেসার জাহানারা আলমের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার রুমানা আহমেদ ও স্পিনার খাদিজাতুল কুবরা।

ইংল্যান্ডের সুপার লিগের দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট দল। সামনের ১৭ থেকে ২০ জুলাইয়ের এই লড়াইয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই তিন ক্রিকেটার। এর আগেও ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলেন রুমানা ও খাদিজা, যদিও মাঠে নামা হয়নি তাদের।

নেদারল্যান্ডসে মেয়েদের বিশ্ব টি-টোয়েন্টি বাছাই শেষে শুরু হবে খেলাগুলো। উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড ইংল্যান্ডের সুপার লিগের দলের বিপক্ষে খেলবে পাঁচটি ম্যাচ।

সেখানে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওয়ানডে অধিনায়ক রুমানা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এটা তো দারুণ ব্যাপার, ইংল্যান্ডে খেলতে পারব। আমরা এখনও কম খেলার সুযোগ পাই। এখানে পাঁচ ম্যাচ খেলার অভিজ্ঞতা আমি জাতীয় দলে কাজে লাগাতে পারব।’

পাঁচ ম্যাচের জন্য ১৩ সদস্যের ডেভেলপমেন্ট স্কোয়াড ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি তিন ক্রিকেটার ছাড়াও আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি ও উগান্ডার দুজন করে ক্রিকেটার আছেন স্কোয়াডে। এছাড়া স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের একজন করে জায়গা পেয়েছেন দলে।

উইমেন্সগ্লোবালডেভেলপমেন্টস্কোয়াড : রুমানা আহমেদ, জাহানারা আলম ও খাদিজাতুল কুবরা (বাংলাদেশ), গ্যাবি লুইস ও লাকি ও’রেইলি (আয়ারল্যান্ড), স্টেরি ক্যালিস ও হিথার সিজার্স (নেদারল্যান্ডস), কাইয়া আরুয়া ও রাভিনি ওয়া (পাপুয়া নিউগিনি), গারত্রুদ কানদিরু ও ইমাকুলেত নাকিসুই (উগান্ডা), সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), এশা ওজা (সংযুক্ত আরব আমিরাত)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের