ইংল্যান্ডকে বিধ্বস্ত করে পাকিস্তানের লর্ডস জয়

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৮, ২০:০৪আপডেট : ২৭ মে ২০১৮, ২০:০৪

জয় নিশ্চিত করার পর হারিস ও ইমামের উদযাপন বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অসহায় বানাল পাকিস্তান। শেষ দিন প্রথম সেশন শেষ না হতেই ৯ উইকেটে জিতল তারা। লর্ডস টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলেন সরফরাজ আহমেদরা।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ২৪২ রানে অলআউট করার পর ৬৪ রানের টার্গেট পায় পাকিস্তান। মাত্র ১২.৪ ওভারে ১ উইকেটে ৬৬ রান করে তারা। আগের ইনিংসে ইংল্যান্ডকে ১৮৪ রানে গুটিয়ে দিয়ে ৩৬৩ রান করেছিল পাকিস্তান।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১১০ রানে ৬ উইকেট হারালে জস বাটলার ও ডোমিনিক বেসের ফিফটিতে প্রতিরোধ গড়েছিল। চতুর্থ দিন শেষ সেশনে ১২৫ রানের অপরাজিত জুটি গড়ে মাঠ ছাড়েন তারা। কিন্তু শেষ দিন দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তাদের জুটি ভাঙে মাত্র ১ রান যোগ করে।

৬৭ রানে বাটলারকে এলবিডাব্লিউ করে ফেরান মোহাম্মদ আব্বাস। পরের ৩ ওভারে ৬ রানের ব্যবধানে শেষ তিন ব্যাটসম্যানও ফেরেন সাজঘরে। সফরকারীদের শেষ চার উইকেট ভাগাভাগি করে নিয়েছেন আব্বাস ও মোহাম্মদ আমির।

অভিষেক টেস্টে ৫৭ রান করে আমিরের শিকার হন বেস।

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ বিধ্বস্ত করলেন আব্বাস আমির ও আব্বাস সমান চারটি করে উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে। বাকি দুটি শাদাব খানের। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা আব্বাস।

লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে আজহার আলী ৪ রানে আউট হলে ৫৪ রানের অপরাজিত জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইমাম উল হক ও হারিস সোহেল।

ইমাম ১৮ ও হারিস ৩৯ রানে অপরাজিত ছিলেন।

আগামী ১ জুন লিডসে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম