মরগান বাদ, বিশ্ব একাদশের নেতৃত্বে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৮, ২২:৫৮আপডেট : ২৯ মে ২০১৮, ২২:৫৮

মরগান বাদ, বিশ্ব একাদশের নেতৃত্বে আফ্রিদি আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের ম্যাচ থেকে সরে দাঁড়ালেন এউইন মরগান। ইংল্যান্ডের অধিনায়কের নেতৃত্বে আগামী ৩১ মে লর্ডসে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল বিশ্ব একাদশের।

মরগানের জায়গায় দলে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে। আর তার বদলে অধিনায়কত্ব করবেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন কাপের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে আঘাত পান মরগান। ৭ থেকে ১০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের আগে ১০ জুন স্কটল্যান্ডের বিপক্ষে হয়তো নেতৃত্ব দিতে দেখা যেতে পারে তাকে।

বুধবার ওয়ানডে দল ঘোষণার আগে মরগানের এই চোট ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। তবে সীমিত ওভারের অধিনায়ক দ্রুত ফিরতে আশাবাদী, ‘আঙুলের উপরের দিকে চোট লেগেছে। শুরুতে খুব ব্যথা ছিল। পূর্ব সতর্কতা হিসেবে দুই ঘণ্টা আগে এক্সরে করানো হয়েছে, ডান হাতের অনামিকায় একটু চিড় ধরেছে।’

খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই জানালেন মরগান, ‘খুব দুশ্চিন্তার কিছু নেই। আশা করি এক সপ্তাহের মধ্যে ফিরব। ভাগ্যিস হাড়ের সংযোগস্থলে কিছু হয়নি। তবে যে কোনও ক্রিকেট খেলতে না পারাটা আমার জন্য হতাশার।’

বিশ্ব একাদশ: শহীদ আফ্রিদি (অধিনায়ক), তামিম ইকবাল, দিনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিচানে, মিচেল ম্যাকক্লেনাঘান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রঙ্কি, আদিল রশিদ, স্যাম বিলিংস ও মোহাম্মদ সামি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের