থাইল্যান্ডকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৮, ১১:০২আপডেট : ০৭ জুন ২০১৮, ১১:০২

থাইল্যান্ডের আরও একটি উইকেট নিয়ে সালমাদের উদযাপন মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তারপর থেকে উড়ছে তারা। পাকিস্তান ও ভারতকে ঘায়েল করার পর বৃহস্পতিবার কম শক্তির থাইল্যান্ডকে উড়িয়ে দিলেন সালমা খাতুনরা।

৯ উইকেটে জিতে ছয় দলের পয়েন্ট টেবিলে ৪ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। শীর্ষে থাকা পাকিস্তানের সমান ৬ পয়েন্ট তাদের। শনিবার মালয়েশিয়ার বিপক্ষে জিতলে ফাইনালের হাতছানি সালমাদের সামনে।

কুয়ালালামপুরে কিনরারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। দুর্দান্ত ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে থাইল্যান্ডকে ৬০ রানে আটকে দেন বোলাররা।

মাত্র ৩৯ রানে ৭ উইকেট হারায় থাইল্যান্ড। সালমা ও নাহিদা আক্তার সর্বোচ্চ ২টি করে উইকেট নেন। জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ পান একটি করে উইকেট।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন নাত্তায়া বুচাথাম। অধিনায়ক সোরনারিন তিপোচ ১৩ রানে অপরাজিত ছিলেন। এছাড়া সিরিন্তা সায়েংসাকাওরাত (১৪) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান।

মাত্র ৬১ রানের লক্ষ্যে নেমে ৮ রানে প্রথম উইকেট হারানো ছাড়া আর কোনও প্রতিরোধের মুখে পড়েনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারে শামিমা সুলতানা (৮) আউট হওয়ার পর আয়েশা রহমান ও নিগার সুলতানার অপরাজিত ৫৪ রানে জয় পায় বাংলাদেশ। মাত্র ১১.১ ওভারে ১ উইকেটে ৬২ রান করে তারা।

আয়েশা ও নিগার দুজনেই সমান ২৮টি করে বল খেলে ২৫ রানে অপরাজিত ছিলেন। নিগার ৩টি চার মারেন। দুটি চার ও ম্যাচ জেতানো ছয়টি আসে আয়েশার ব্যাটে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক