শিরোপা জিতে উচ্ছ্বসিত সালমাদের ভারতীয় কোচ

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৮, ১৮:১৯আপডেট : ১১ জুন ২০১৮, ২০:০৫

অঞ্জু জেইন

মাত্র তিন সপ্তাহ আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন অঞ্জু জেইন। শুরুতেই এশিয়া কাপ জয়ের মতো দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত সালমা-রুমানাদের ভারতীয় কোচ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা বাংলাদেশের জন্য যেমন বিশাল অর্জন, তেমনি আমার জন্যও অনেক কিছু।’

এশিয়া কাপে সাফল্য পেলেও গত মাসে মেয়েদের দক্ষিণ আফ্রিকা সফর ছিল ব্যর্থতায় ভরা। প্রোটিয়াদের মাটিতে আটটি ম্যাচেই হার মেনেছিল বাংলাদেশ। এমন দুঃসময়ে গত ২১ মে দায়িত্ব নিয়েছিলেন ভারতের সাবেক উইকেটরক্ষক ও কোচ অঞ্জু জেইন। তার কোচিংয়ে ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল ভারতের নারী দল।

দেশের বাইরে এটাই অঞ্জু জেইনের প্রথম দায়িত্ব। শুরুতে বেশ প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাকে, ‘বাংলাদেশ দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে বেশি চিন্তাভাবনা করিনি। শুরুতে দলটা বেশ অগোছালো ছিল। আমি তাই দলের মনোবল বৃদ্ধির চেষ্টা করেছি সবার আগে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর দলের সমস্যা সমাধানে জোর দিয়েছি।’

মাত্র কয়েক দিন কোচিং করিয়ে সালমার দলের এমন অর্জনে দারুণ খুশি অঞ্জু জেইন। তিনি বলেছেন, ‘আমার সামনে বিশাল চ্যালেঞ্জ ছিল। মেয়েদের জন্যও টুর্নামেন্টটা ছিল চ্যালেঞ্জিং। ওদের প্রশংসা করতেই হবে। যেসব সমস্যা ধরিয়ে দিয়েছিলাম সেগুলোর সমাধান করে মেয়েরা অসাধ্য সাধন করেছে।’

/এফআইআর/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান