‘এ’ দলের সামনে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৮, ২১:৪১আপডেট : ২৩ জুন ২০১৮, ২১:৪১

বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের সেলফি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ হওয়ার কথা ছিল কক্সবাজারে। তবে আগামী মঙ্গলবার ম্যাচটি শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দল।

শনিবার শ্রীলঙ্কা 'এ' দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এসেছি। আমাদের দল প্রায় এক মাস প্রস্তুতি নিয়েছে। দলের সবাই ভালো পারফর্ম করতে আত্মবিশ্বাসী।'

শ্রীলঙ্কার কোচ আভিস্কা গুনাবর্ধনে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শ নিয়েই তারা এসেছেন, ‘জাতীয় দলের কোচের (হাথুরুসিংহে) সঙ্গে কথা বলে বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছি আমরা। আশা করি, ছেলেরা ভালো খেলতে পারবে।’

৩ ‍জুলাই কক্সবাজারে দ্বিতীয় এবং ১০ জুলাই সিলেটে তৃতীয় চার দিনের ম্যাচ শুরু হবে। ১৭, ১৯ ও ২২ জুলাই তিনটি ওয়ানডেরই ভেন্যু সিলেট।

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম