জিম্বাবুয়েকে ৬৭ রানে গুটিয়ে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৮, ১৬:৫৯আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৭:৫৮

জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছেন ফাহিম আশরাফ। পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের অসহায় ব্যাটিং ফুটে উঠছে বার বার। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে মাত্র ৬৭ রানে গুটিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। ৩-০ ব্যবধানে এগিয়ে ৫ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে সফরকারীরা।

বুলাওয়েতে টস জিতে ব্যাটিং নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টাতেই জিম্বাবুয়ের সব উত্তেজনা মাটি করে দেয় পাকিস্তান। ১৫ ওভারে ৪৩ রানের বিনিময়ে তাদের ৭ ব্যাটসম্যানকে পাঠায় সাজঘরে। একটুর জন্য লজ্জার এক রেকর্ড থেকে রক্ষা পেয়েছে স্বাগতিক দল। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৬৪ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, ১৯৮৬ সালে শারজায়। আর আজ জিম্বাবুয়ে ২৫.১ ওভারে অলআউট হয়েছে ৬৭ রানে।

ওয়েলিংটন মাসাকাদজা ১০ রানে অপরাজিত থাকেন। আর মাত্র দুজন ডাবল ফিগারে পৌঁছান, চামু চিভাভা (১৬) এবং হ্যামিল্টন মাসাকাদজা (১০)।

ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৮.১ ওভারে মাত্র ২২ রান খরচ করেন তিনি, যেখানে ছিল দুটি মেইডেন। দুটি উইকেট নেন জুনায়েদ খান। একটি করে উইকেট উসমান খান, ইয়াসির শাহ ও শাদাব খানের।

জবাবে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। প্রথম বলে সাজঘরে ফেরেন ইমাম উল হক। এরপর ফখর জামানের বিধ্বংসী ৪৩ রানের ইনিংস ও বাবর আজমের ধীর গতির ১৯ রানে জয় পায় পাকিস্তান। ২৪ বলে ৮টি চার মারেন ফখর। ম্যাচসেরা হন ফাহিম আশরাফ।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম