আজও আন্দ্রে রাসেলকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১৬:২২আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৬:২৫

আন্দ্রে রাসেল দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছিলেন আন্দ্রে রাসেল। যদিও বাংলাদেশের বিপক্ষে ফেরাটা সুখকর হয়নি ক্যারিবিয়ান অলরাউন্ডারের। হারের তিক্ততা দিয়ে শুরু করা নতুন যাত্রায় পড়েছেন আবার চোটে। দ্বিতীয় ওয়ানডে মিস করা রাসেল সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচও খেলতে পারছেন না।

বাংলাদেশ সময় আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে সিরিজের শেষ ওয়ানডেতে। প্রথম দুই ম্যাচে দুই দল একটি করে জয় পাওয়ায় সেন্ট কিটসের লড়াইয়ে নিষ্পত্তি হবে সিরিজ। গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে হাঁটুর চোট ছিটকে দিয়েছে রাসেলকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, হাঁটুর চোটে সেন্ট কিটসের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারছেন না এই অলরাউন্ডার।

একই কারণে গায়ানার দ্বিতীয় ওয়ানডে মিস করেছিলেন রাসেল। যদিও ওয়েস্ট ইন্ডিজ আশা করেছিল, তৃতীয় ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না ক্যারিবীয়রা। তার জায়গায় দলে যোগ করা হয়েছে বাঁহাতি পেসার শিলডন কট্রেলকে।

২০১৫ সালের শ্রীলঙ্কা সফরের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডেতে ফিরেছেন রাসেল। লম্বা সময় পর এই ফরম্যাটে ফিরে এক ম্যাচ খেলেই চলে গেলেন তিনি মাঠের বাইরে। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের