টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো উইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ০৫:৪২আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ০৯:০৩

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো উইন্ডিজ ক্যারিবিয়ান দ্বীপ ছেড়ে এবার যুক্তরাষ্ট্রে ফিরল ক্রিকেট, যেখানে বাংলাদেশ লড়বে সিরিজ বাঁচাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছে তারা। টস জিতে ক্যারিবিয়ানরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ফ্লোরিডার লডারহিলে জিততেই হবে বাংলাদেশকে, যদি তারা সিরিজে টিকে থাকতে চায়। সেন্ট কিটসে প্রথম ম্যাচে তাদের হার দিয়ে শুরু হয়েছিল তিন ম্যাচের এ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দারকে।
ওয়েস্ট ইন্ডিজ সফর নতুন নয় টাইগারদের জন্য। তবে এই ভেন্যু বাংলাদেশের জন্য নতুন। ফ্লোরিডায় আগে কখনও খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্রের মাটিতে কি ভাগ্য বদলাবে?

২০১০ সালের ২২ মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের। এখানে এর আগে মাত্র ৬টি টি-টোয়েন্টি হয়েছে। রবিবার ৭ নম্বর ম্যাচে বাংলাদেশ সৌভাগ্যের পরশ পায় কিনা সেটাই দেখার। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ শেষ হয়ে যাবে সাকিবদের। আর বাংলাদেশ জিতলে সোমবার শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল, কেসরিক উইলিয়ামস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম