টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাকিব-তামিমের উন্নতি

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ১৮:৪০আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৮:৪০

টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তামিম ও সাকিব ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতেও সিরিজ জয়ের আনন্দে ভেসেছে বাংলাদেশ। মাশরাফি মুর্তজার নেতৃত্বে একদিনের ক্রিকেটে ২-১ এ সিরিজ জিতে র‌্যাংকিংয়েও অর্জন ছিল খেলোয়াড়দের। একই ব্যবধানে ২০ ওভারের সিরিজে ক্যারিবিয়ানদের হারিয়ে সেখানেও র‌্যাংকিংয়ে সাফল্যের মুখ দেখলেন তারা।

২০১৫ সালের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতাতে দারুণ অবদান রেখেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও লিটন দাস। বল হাতে চমৎকার ছিলেন মোস্তাফিজুর রহমান। এদের সবাই র‌্যাংকিংয়ে এগিয়েছেন।

ব্যাট হাতে এই সিরিজ জয়ের নায়ক ছিলেন সাকিব ও তামিম। তিন ম্যাচে সাকিব একটি হাফসেঞ্চুরিতে করেছেন ১০৩ রান। দ্বিতীয় ম্যাচে ৬০ রান করেন অধিনায়ক। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে তিনি ৮ ধাপ এগিয়ে এখন ৪৫ নম্বরে।

সেন্ট কিটসে প্রথম ম্যাচে শুরুতেই উইকেট হারান তামিম। কিন্তু দ্বিতীয় ম্যাচে দলকে জেতাতে ৭৪ রান করেন এবং হন ম্যাচসেরা। তিন ম্যাচে তার রান ৯৫। এতে করে ৬ ধাপ উন্নতি হয়েছে তার। র‌্যাংকিংয়ে এখন তিনি ৩৯ নম্বর ব্যাটসম্যান।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে দুজনের কেউ বড় রান পাননি। কিন্তু জ্বলে ওঠেন লিটন। মাত্র ৩২ বলে ৬১ রান করে বাংলাদেশের ১৯ রানের জয়ে ম্যাচ সেরা হন এই ওপেনার। র‌্যাংকিংয়ে তিনি বড় লাফ দিয়েছেন। ২২ ধাপ এগিয়ে লিটনের অবস্থান ৭১ নম্বরে। এখন পর্যন্ত ক্যারিয়ার সেরা ৩৫১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

মাহমুদউল্লাহ তিন ম্যাচে বড় কোনও স্কোর না করলেও খেলেছেন ঝড়ো ইনিংস। তিন ম্যাচে ৩৫, ১৩*, ৩২* রান ছিল তার। এতে তিন ধাপ এগিয়ে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে যৌথভাবে ৩৬ নম্বর ব্যাটসম্যান তিনি।

বোলার র‌্যাংকিংয়ে সাকিব উন্নতি করেছেন। ৩ উইকেট নিয়ে তিনি ১১ নম্বরে। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে ১৬ নম্বর বোলার মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন নাজমুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার বোলারদের তালিকায় ৭০তম। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম