টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের ক্লাবে মালিক

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ২১:৩০আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:৩০

সিপিএলে এসে ৮ হাজার রানের মাইলফলকে মালিক ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও কিয়েরন পোলার্ডের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শোয়েব মালিক।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে রবিবার থার্ড ম্যান দিয়ে অ্যাশলে নার্সকে চার মেরে এই কীর্তি গড়েন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের অধিনায়ক।

পাকিস্তানের এই ব্যাটসম্যান করেন ৩৮ রান। কিন্তু তার এই অর্জনের দিনে গায়ানা ৩০ রানে হেরেছে টানা দুই ম্যাচ জেতার পর।

এই ক্লাবে গেইল সবার ধরাছোঁয়ার বাইরে। ৯ হাজার ও ১০ হাজার ক্লাব ছাড়িয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ১১ হাজারের মাইলফলকে। গেইল ১১ হাজার ৫৭৫ রান নিয়ে সবার উপরে। ৯ হাজার ১৮৮ রানে দ্বিতীয় স্থানে ম্যাককালাম। পোলার্ডের রান ৮ হাজার ২২৫।

২০ ওভারের ক্রিকেটে মালিকের সেরা ইনিংস অপরাজিত ৯৫ রানের। পাকিস্তানের সুপার এইট টি-টোয়েন্টি কাপে পেশাওয়ারের বিপক্ষে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে এই ইনিংস খেলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান অতিক্রম করা পাঁচজনের একজন হচ্ছেন মালিক। ২ হাজার ১২১ রান নিয়ে শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় তিনি ৩ নম্বরে। তার উপরে মার্টিন গাপটিল (২ হাজার ২৭১) ও ম্যাককালাম (২ হাজার ১৪০)। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি