বকেয়া পারিশ্রমিক চেয়ে বিসিবির কাছে অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ২১:০৩আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২১:০৯

বকেয়া পারিশ্রমিক চেয়ে বিসিবির কাছে অভিযোগ রোজার ঈদের আগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাছ থেকে বকেয়া পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা পেয়েছিলেন তারা। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও টাকা বুঝে পাননি। তাই রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন চার ক্রিকেটার অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকী, কাজী অনীক ও খালেদ মাহমুদ। 

ক্রিকেটারদের অভিযোগ পেয়ে আগামী মাসের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। যদিও তাতে আশ্বস্ত হতে পারছেন না ব্রাদার্সের অধিনায়ক অলক। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘ক্লাব কোরবানির ঈদের আগে আমাদের টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল। ঈদের আগে শেষ সময়ের কর্মদিবস চলছে, কিন্তু টাকা পরিশোধের কোনও খবর নেই। সিইও সাহেব (নিজামউদ্দিন চৌধুরী) সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন। তাই অপেক্ষায় থাকা ছাড়া আমাদের আর কিছু করার নেই।’ 

ক্রিকেটারদের আর্থিক সুবিধার নিশ্চয়তা দিতেই প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে প্রিমিয়ার লিগ আয়োজন হচ্ছে কয়েক মৌসুম ধরে। কিন্তু ক্রিকেটাররা পুরো পারিশ্রমিক পাচ্ছেন না। অলক তাই চুক্তি ভিত্তিক লেনদেনের পক্ষে, ‘আমরা নিয়মিত টাকা পাওয়ার জন্য প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে খেলছি। অথচ তিন মাস ধরে চেষ্টা করেও টাকা পাচ্ছি না। আমাদের বেশিরভাগ ক্রিকেটারের সংসার চলে প্রিমিয়ার লিগ থেকে পাওয়া টাকায়। এনসিএল-বিসিএলে তো সবাই  খেলার সুযোগ পায় না, প্রিমিয়ার লিগই আমাদের রুটি-রুজি। তাই বিসিবির কাছে আমাদের অনুরোধ, প্লেয়ার্স বাই চয়েজ বাতিল করে চুক্তি ভিত্তিক নিয়ম চালু করা হোক। চুক্তিতে খেলতে পারলে আমরা বেশি টাকা পাই।’

প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নিয়ম অনুযায়ী, তিন কিস্তিতে ক্রিকেটারদের টাকা পরিশোধ করতে হবে ক্লাবগুলোকে। লিগ শুরুর আগে ৫০, মাঝে ২৫ এবং লিগ শেষ হওয়ার পর বাকি ২৫ শতাংশ অর্থ পরিশোধ করার কথা তাদের।

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের