এশিয়া কাপে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ২০:০৯আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২০:১৪

শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে মিরাজ সর্বশেষ এশিয়া কাপ হয়েছিল ঢাকায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি-মার্চে। আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের অভিষেক সে বছরের অক্টোবরে। তাই আগামী মাসে দুবাই-আবুধাবিতে অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত তরুণ অফস্পিনার।

আগামী সপ্তাহে বাংলাদেশ দল ঘোষণা করার কথা। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডেতেই মাঠে নামা মিরাজের দলে থাকার উজ্জ্বল সম্ভাবনা। এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে তিনি রীতিমতো উচ্ছ্বসিত। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের ফাঁকে তার মন্তব্য, ‘আগে কখনও এশিয়া কাপে খেলিনি। তাই দলে সুযোগ পেলে দারুণ ব্যাপার হবে। এটা হবে আমার জন্য বিশাল চ্যালেঞ্জ। আমি ভীষণ রোমাঞ্চিত। মাঠে নামার সুযোগ পেলে শতভাগ দেওয়ার চেষ্টা করবো।’

এশিয়া কাপে আগে না খেললেও আরব আমিরাতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে মিরাজের। ২০১৪ সালে দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল তার নেতৃত্বে। অতীত অভিজ্ঞতার কারণে এবার ভালো খেলতে আশাবাদী মিরাজ, ‘দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলাম। তাই আমিরাতের উইকেট সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। আশা করি, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেখানে ভালো খেলতে পারবো।’

ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডেতে মাত্র তিন উইকেট নিলেও ইকোনমি রেট ভালোই ছিল তার। ওভার প্রতি ৪.০৬ রান দিয়ে বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রেখেছেন তিনি। এবার মিরাজের সামনে উপমহাদেশের ব্যাটসম্যানদের আটকানোর চ্যালেঞ্জ, ‘উপমহাদেশের ব্যাটসম্যানরা সাধারণত স্পিন ভালো খেলে। তাই আমাকে এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। দলের প্রয়োজন পূরণ করাই আমার লক্ষ্য, বাড়তি চাপ নিতে চাই না।’

বয়সভিত্তিক দলে যখন খেলতেন, তার পরিচয় ছিল অলরাউন্ডার। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫৬টি ওয়ানডেতে ১২টি ফিফটি সহ ২৯ গড়ে এক হাজার ৩০৫ রান করেছেন মিরাজ। কিন্তু জাতীয় দলে ব্যাট হাতে তিনি অনুজ্জ্বল, বিশেষ করে ওয়ানডেতে। ৫০ ওভারের ক্রিকেটে ১১ ম্যাচে মাত্র ৫১ রান করা মিরাজের নিজের ব্যাটিং নিয়ে বিশ্লেষণ, ‘ওয়ানডেতে যখন ব্যাট করতে নামি, তখন আমাদের ইনিংস থাকে শেষের দিকে। তাই বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পাই না। এবার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করতে পরিশ্রম করছি।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের