এশিয়া কাপের দলে সাকিব, নেই সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১৭:২১আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৭:৪১

সাব্বির রহমান এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে নিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তবে বাদ পড়েছেন সাব্বির রহমার, আবু জায়েদ রাহী ও এনামুল হক। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় শিরোনামে আসা মোসাদ্দেক হোসেন অবশ্য টিকে গেছেন।

আঙুলের চোটের কারণে সাকিবের অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সাকিব দেশে না ফেরায় তার অস্ত্রোপচারের ব্যাপারে আলোচনা হয়নি। তাই ধারণা করা হয়েছিল, দেশে ফিরলে ছুরি-কাঁচির নিচে যেতে পারেন এই অলরাউন্ডার, তাতে খেলা হবে না এশিয়া কাপ। তবে দেশে ফিরে এই প্রতিযোগিতা খেলার পক্ষেই মত দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যে কারণে তাকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ফর্মহীনতা এবং শৃঙ্খলাজনিত কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সাব্বির। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেকে মেলে ধরতে না পারায় ছিটকে গেছেন এনামুল। তবে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আরিফুল হক। এছাড়া মোহাম্মদ মিঠুন ফিরেছেন স্কোয়াডে। তিনি চলতি বছরের শুরুতে ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজে দলে ছিলেন।

আগামী ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। সংযুক্ত আবর আমিরাতের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে মাশরাফি বিন মুর্তজাদের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের গ্রুপ সঙ্গী আরেক দল আসবে বাছাই পর্ব পেরিয়ে। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া ও হংকংয়ে মধ্যে হবে বাছাই পর্ব। সেরা দলই হবে ভারত-পাকিস্তানের গ্রুপ সঙ্গী।

১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর আরব আমিরাতের দুই শহর দুবাই ও আবুধাবিতে হবে এশিয়া কাপের খেলা। প্রতিযোগিতাটির সর্বশেষ আসর হয়েছিল ২০১৬ সালে, টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু এবার আবার ওয়ানডে ফরম্যাটে ফিরছে এ টুর্নামেন্টটি।

এশিয়া কাপে বাংলাদেশ দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম