আমি ইনজামামের ভাতিজা, এটা আমার দোষ নয়: ইমাম

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২

ইমাম উল হক প্রধান নির্বাচক ইনজামাম উল হক সম্পর্কে চাচা হওয়ায় ইমাম উল হক বারবার হচ্ছেন প্রশ্নবিদ্ধ। স্বজনপ্রীতির কারণে জাতীয় দলে তার জায়গা হয়েছে এমন কথা শুনতে হচ্ছে তাকে। কিন্তু সবার ভুল ভেঙে দিতে চান পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

দারুণ পারফরম্যান্স করে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন ইমাম। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিনটি সেঞ্চুরি! কিন্তু সমালোচকরা তাতেও তুষ্ট নয়। মাঠে ভালো করলেও ইনজামামের সঙ্গে সম্পর্কের কথা বারবার মনে করাচ্ছে তারা।

এই সমালোচক বিশেষ করে মিডিয়াকে একহাত নিলেন ইমাম, ‘অযথা আমার সমালোচনা করছে মিডিয়া। কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে আগেও তাদের মুখ বন্ধ করেছি এবং ভবিষ্যতেও করে যাব।’

৯ ওয়ানডে খেলে ৪টি সেঞ্চুরিতে এশিয়া কাপের জায়গা পাকা করেছেন ইমাম। এমন পারফরম্যান্সের পরও মিডিয়ার দেখেও না দেখার ভান করায় ক্ষুব্ধ ২২ বছর বয়সী ব্যাটসম্যান, ‘এইচবিএল ফাইনালে যখন আমি ডাবল সেঞ্চুরি করলাম, তখন মিডিয়া আমার পাশে ছিল না। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এ দলের হয়ে রান করার সময় তাদের কোথাও পাওয়া যায়নি। কিন্তু জাতীয় দলে যখন ঢুকলাম, তখন তারা বলল আমি ইনজামামের ভাতিজা। প্রথম সেঞ্চুরি করার পর তারা বলল, এটা ভাগ্য।’

আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরেও ভালো করেছেন ইমাম। কিন্তু সমালোচনা এড়াতে পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতানোর পরও মিডিয়া কিছু বলেনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন সেঞ্চুরি করার পর বলা হলো, এ আর এমন কী! জিম্বাবুয়ে তো দুর্বল দল।’

ইনজামামের ভাতিজা নয়, ইমাম নামে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। সেটা এই এশিয়া কাপ দিয়ে, ‘আমি এশিয়া কাপকে স্মরণীয় করতে চাই যেন লোকজন আমার পারফরম্যান্স দিয়ে আমাকে মনে রাখে। একজন খ্যাতিমান ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক হওয়া তারও ক্ষতি করছে। এসব সমালোচনা আমাকে কেবলই শক্তিশালী করে তুলছে এবং এশিয়া কাপে আমি ভালো পারফর্ম করব।’

ইনজামামের সঙ্গে সম্পর্ক থাকার চাপ কতটা, এই প্রশ্নে ইমাম বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক, এটা আমার দোষ নয়। আমি শুধুই ইমাম উল হক হতে চাই।’ দ্য নেশন, জিও টিভি

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি