প্রথম ম্যাচ খেলতে আশাবাদী তামিম

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৭

প্রথম ম্যাচ খেলতে আশাবাদী তামিম সপ্তাহ দুয়েক আগে ফিল্ডিং প্র্যাকটিসের সময় আঙুলে চোট পান তামিম ইকবাল। পরের কয়েক দিন আর অনুশীলন করতে পারেননি। তবে দেশ ছাড়ার আগে একদিন আর দুবাইয়ে এসে দুদিন অনুশীলন করেছেন বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান। শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে তিনি আশাবাদী।

শুক্রবার তামিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এখনও আঙুলে কিছুটা ব্যথা আছে। তবে ফিল্ডিংয়ের সময় সতর্ক থাকলে খেলতে কোনও সমস্যা হবে না। আশা করি প্রথম ম্যাচ খেলতে পারবো।’

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আশাবাদী তামিমের খেলার ব্যাপারে। বাংলাদেশি ওপেনার প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি, ‘এই মুহুর্তে নেতিবাচক কিছু ভাবছি না। ইনজুরি আক্রান্ত সবাই খেলতে প্রস্তুত। তামিমও প্রস্তুত। ম্যাচের আগে আমরা আমাদের একাদশ চূড়ান্ত করব।’

ভিসা জটিলতায় বাংলাদেশ দলের সঙ্গে রওনা হতে পারেননি তামিম। দল আসার  চারদিন পর গত বুধবার রাতে দুবাইয়ে পৌঁছান তিনি। বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করে দেশসেরা ওপেনার বুঝতে পারছেন আঙুলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো।

এশিয়া কাপের বর্তমান রানার্স-আপ বাংলাদেশের সামনে শুরুতেই কঠিন চ্যালেঞ্জ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাশরাফির দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের অন্য দল আফগানিস্তান। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও হংকং।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম