আফগান স্পিন আক্রমণ নিয়ে চিন্তিত নন মিরাজ

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১১

অনুশীলনে স্পিন বোলিং কোচ সুনীল যোশির কাছ থেকে পরামর্শ নিচ্ছেন মিরাজ আফগানিস্তানের কাছে হেরে সমীকরণটা সহজ করে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ আর আফগানিস্তানের সুপার ফোর নিশ্চিত। এখন শুধু গ্রুপ সেরা নির্ধারণের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার আবুধাবিতে গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে আফগান স্পিনারদের নিয়ে বাংলাদেশ কি একটু ‍দুশ্চিন্তায়? তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ জানালেন, প্রতিপক্ষের স্পিন আক্রমণ নিয়ে তিনি ভীত নন।

তিন মাস আগের কথা। গত জুনে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। রশীদ-নবী-মুজিবের মারাত্মক ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুরবস্থার কথা কারও অজানা নয়।

দু দিন পর আবার সেই দুর্ধর্ষ স্পিন-ত্রয়ীর সামনে কঠিন পরীক্ষা মাশরাফি-সাকিবদের। মিরাজ আশাবাদী, এবারের পরীক্ষায় সসম্মানে পাস করবেন সতীর্থরা। মঙ্গলবার টিম হোটেলে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা আগের চেয়ে স্পিন অনেক ভালো খেলে। আশা করি, কোনও সমস্যা হবে না। তাছাড়া আমাদের দলেও ভালো স্পিনার রয়েছে আর তারা খুব ভালো বল করছে। দলের পেসাররাও ভালো করছে। আমাদের দলে বিশ্বসেরা অলরাউন্ডার আছে। আমাদের সব বিভাগই ব্যালান্সড।’

দেরাদুনে হোয়াইটওয়াশ হলেও সেই ব্যর্থতা এশিয়া কাপে প্রভাব ফেলবে না বলে মিরাজের বিশ্বাস, ‘ওটা ছিল টি-টোয়েন্টি সিরিজ। আর এখন আমরা খেলবো ওয়ানডে। ৫০ ওভারের ম্যাচে অনেক সময় পাওয়া যায়, কোনও ভুল করলে শোধরানোর সময় থাকে। আমরা আশাবাদী, আফগানিস্তানকে হারাতে পারবো। ওদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে খেলতে চাই।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম