‘বার্সেলোনার কোচ হওয়া অসম্ভব’

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ২০:৩১আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২০:৩১

টটেনহাম কোচ মাউরিচিও পোচেত্তিনো এস্পানিওলের জার্সিতে কাটিয়েছেন তিনি অনেকটা সময়। এরপর কাতালান ক্লাবটির কোচের দায়িত্বেও ছিলেন মাউরিচিও পোচেত্তিনো। টটেনহামের কোচ হিসেবে নজরকাড়া এই আর্জেন্টাইন বার্সেলোনার দায়িত্ব নেওয়াকে ‘অসম্ভব’ বলছেন।

বুধবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে টটেনহামের। ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচের আগে বার্সেলোনার কোচ হওয়াকে ‘অসম্ভব’ হিসেবে দেখছেন স্পার্স বস পোচেত্তিনো। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার স্থানীয় প্রতিপক্ষ এস্পানিওলের জার্সিতে ২৫০-এর বেশি ম্যাচ খেলা এই আর্জেন্টাইন ২০০০ ও ২০০৬ সালে দলটির কোপা দেল রে জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এস্পানিওল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করে সাফল্য পান ইংল্যান্ডের সাউদাম্পটন ও টটেনহামে। যে সাফল্য তাকে বার্সেলোনার কোচ হওয়ার মতো জায়গায় নিয়ে গেছে। অবশ্য পোচেত্তিনো এই ধরনের কোনও সম্ভাবনা দেখছেন না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে তিনি বলেছেন, ‘বার্সেলোনায় আমার অনেক বন্ধু আছে, যা বার্সেলোনার ফুটবল দল থেকে এসেছে। ওদের আমি অনেক শ্রদ্ধাও করি। তবে আমার ও বার্সেলোনার পথ আলাদা, অন্যরকম নীতি। তাই সব মিলিয়ে এটা অসম্ভব।’

বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে টটেনহাম। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তার বক্তব্য, ‘এটা (বার্সেলোনার বিপক্ষে খেলা) আমাকে অনুপ্রাণিত করে। এই শহরে আমার ফেরাটা সবসময় সুন্দর অনুভূতির। বার্সেলোনার বিপক্ষে খেলাটাও একই রকম ব্যাপার।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম