যুব এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৮, ১৭:২৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:২৬

যুব এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা আফগানিস্তানকে ৩১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশকে হারানো ভারত। আগামী রবিবার ট্রফি জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই দল।

শুক্রবার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় আফগানিস্তান। শুরুতে লঙ্কান ব্যাটিং লাইনে বড় ধাক্কা দেয় তারা। কিন্তু নুয়ানিন্দু ফের্নান্দোর সেঞ্চুরিতে ৭ উইকেটে ২০৯ রান করে শ্রীলঙ্কা। তারপর ৪৮.৩ ওভারে আফগানদের ১৭৮ রানে অলআউট করে তারা।

আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে রানের খাতা না খুলে দুজন ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। এই বিপর্যয় থামে অধিনায়ক নিপুণ ধনঞ্জয়া ও নুয়ানিন্দুর জুটিতে। মাত্র ৯৯ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে তারা উদ্ধার করেন ৬৭ রানের জুটিতে।

১২৯ বলে ৮ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ১১১ রানে শেষ বলে আউট হন নুয়ানিন্দু।

আফগানিস্তানের আব্দুল রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন।

লক্ষ্যে নেমে শশীকা দুলশানের বলে সুবিধা করতে পারেনি আফগানরা। তাকে সঙ্গ দেন কালহারা সেনারত্নে ও নাভোদ পারানাভিতানা। আফগানিস্তানের পক্ষে অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ সর্বোচ্চ ৪৬ রান করেন।

দুলশান ৪ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার। দুটি করে পান কালহারা ও নাভোদ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি