শ্রীলঙ্কা গেল যুব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ২১:৩৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২১:৩৯

শ্রীলঙ্কায় যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আগামী বুধবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের যুব দলের দ্বিপাক্ষিক সিরিজ। দুটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এদিন দুপুর ১টার ফ্লাইটে কলম্বোর বিমানে ওঠেন তৌহিদ হৃদয়রা।

ভারতের বিপক্ষে যুব এশিয়া কাপ সেমিফাইনালে হারের কষ্ট ভোলার মিশন বাংলাদেশের এই শ্রীলঙ্কা সফর। বুধবার চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ।

বিসিবি একাডেমিতে ফটোসেশন শেষে ক্রিকেটার শামীম হোসেন দলের লক্ষ্যের কথা জানালেন, ‘এশিয়া কাপ সেমিফাইনালে হারের কষ্টটা আমরা ভুলে গেছি। এখন আমাদের সামনে তাকাতে হবে। শ্রীলঙ্কা সিরিজে আগের ভুলগুলো করতে চাই না। দল হিসেবে এই মুহূর্তে আমরা দারুণ আত্মবিশ্বাসী।’

শ্রীলঙ্কায় দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু ৩০ অক্টোবর। বাকি চারটি ওয়ানডে তারা খেলবে ১, ৩, ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষ হওয়ার পরদিন দেশে ফিরবে দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তৌহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাজ্জাদ হোসেন সিয়াম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, শামীম হোসেন, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান মোহান্না, মোহাম্মদ রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আসাদুল্লাহ হিল গালিব, শাহীন আলম।

অতিরিক্ত: প্রীতম কুমার, শাহাদাৎ হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম