প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্বে সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ১৮:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

সৌম্য সরকার দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে মঙ্গলবার ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মূল লড়াই শুরু হওয়ার আগে শুক্রবার বিকেএসপিতে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। এই ম্যাচে জিম্বাবুয়ের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

বুধবার সৌম্য সরকারকে অধিনায়ক করে ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়া আরিফুল হক, সাইফউদ্দিন এবং ফজলে মাহমুদ রাব্বি আছেন এই দলে।

এশিয়া কাপের পর জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্যর জাতীয় ক্রিকেট লিগে দারুণ পারফরম্যান্স। খুলনার হয়ে প্রথম রাউন্ডে সেঞ্চুরি করেছেন, চলমান তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে দুই ইনিংসে ৭৬ ও ৭১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। প্রস্তুতি ম্যাচ তার জন্য দলে ফেরার আরেকটি সুযোগ।

২১ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলে পরদিন দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৪ ও ২৬ অক্টোবর দ্বিতীয় এবং শেষ ওয়ানডের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। একই মাঠে ২৯ অক্টোবর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা।

৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে নয়নাভিরাম স্টেডিয়ামটির। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরে, ১১ নভেম্বর থেকে।

বিসিবি একাদশ:

সৌম্য সরকার ( অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফউদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন, নাঈম হাসান ও মোহর শেখ অন্তর।

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের