টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ২২:৫১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২২:৫৩

কুলদীপের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বেশিদূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ লক্ষ্য আদায় করলেও শুরুতে বিপদে পড়েছিল ভারত। দিনেশ কার্তিক এই সময় ধরেন হাল। তাতে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ৫ উইকেটে জিতে

কলকাতার ইডেন গার্ডেন্সে কুলদীপ যাদব ও ক্রুনাল পান্ডিয়ার স্পিনে ৮ উইকেটে কেবল ১০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করে ভারত।

শাই হোপের ব্যাটে প্রথম দুই ওভারে ১৬ রান করে দারুণ শুরুর ইঙ্গিত দেয় উইন্ডিজ। কিন্তু তৃতীয় ওভারে কুলদীপের ব্রেকথ্রু তাদের বিপদ ডেকে আনে। টানা তিন ওভারে ২৮ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারায় তারা।

এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা। কুলদীপ একপ্রান্তে উইকেট উদযাপন করেছেন, আর নিয়ন্ত্রিত বোলিং করে গেছেন ক্রুনাল।

ইনিংসের শেষ দিকে দলকে উদ্ধার করেন নবাগত ফ্যাবিয়ান অ্যালেন। উইন্ডিজকে একশর ঘরে নিয়ে যেতে অবদান রাখে তার ৪টি বাউন্ডারিতে সাজানো ইনিংস সেরা ২৭ রান।

৮৭ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৮ উইকেট। তারপর কিমো পল ও খারি পিয়েরের ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে থামে তারা। কিমো ১৫ ও পিয়েরে ৯ রানে অপরাজিত ছিলেন।

নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন ক্রুনাল। ভারতের পক্ষে সেরা বোলিং করেছেন কুলদীপ, ৩ উইকেট নেন মাত্র ১৩ রান খরচ করে।

মাত্র ১১০ রানের লক্ষ্য দিয়েও লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওশানে থোমাস ও অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট তাদের টানা দুই ওভারে দুটি করে উইকেট নেন। তাতে ৪৫ রানে ৪ উইকেট হারায় ভারত।

তবে ভারতের সব আশঙ্কা দূর হয়ে যায় দিনেশ কার্তিক ও মনীষ পান্ডের জুটিতে। দুজনের ৩৮ রানের জুটিতে জয়ের পথে ফেরে স্বাগতিকরা। ১৯ রানে মনীষকে ফিরতি ক্যাচ নিয়ে এই জুটি ভাঙেন পিয়েরে।

৩৪ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন কার্তিক। আর ক্রুনাল অপরাজিত ছিলেন ৯ বলে ২১ রান করে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের