ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১৯:০৩আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২২:১৫

সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ একে মিরপুরের ‘অননুমেয়’ পিচ, তার ওপরে প্রথম টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতার যন্ত্রণা। রবিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দুশ্চিন্তার অন্ত নেই বাংলাদেশ দলের। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য সতীর্থদের উজ্জীবিত করার যথাসাধ্য চেষ্টা করছেন। তার দৃঢ় বিশ্বাস, জিম্বাবুয়েকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করবে স্বাগতিক দল।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা প্রত্যেক প্রতিপক্ষকে সমানভাবে দেখি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি, জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। মাঠে গিয়ে ভালো খেলাই আসল কথা। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। স্ট্রংলি কামব্যাক করতেই হবে, এছাড়া আর কোনও উপায় নেই।’

সিলেটে প্রথম টেস্টে ১৫১ রানে হেরে সত্যিই দেয়ালে পিঠ ঠেকে গেছে ক্রিকেটারদের। মিরপুরে জিততে না পারলে সিরিজ তো হারবেই, রেটিং পয়েন্টও কমে যাবে বাংলাদেশের। অধিনায়ক অবশ্য সাফল্য পেতে আত্মবিশ্বাসী, ‘সিলেট টেস্টের পর দলের সব প্লেয়ার এক সঙ্গে বসে ওই ম্যাচের ইতিবাচক এবং নেতিবাচক বিষয় নিয়ে আলাপ করেছি। অন্য ফরম্যাটে ব্যাটিং ভালো করতে পারলে টেস্টে কেন পারবো না সেটা নিয়ে আলাপ হয়েছে। আসলে খুব বেশি চিন্তা করলে চাপটা নিজেদের কাঁধেই পড়বে। তাই খুব বেশি ভাবতে চাই না। ইতিবাচক খেলতে পারলে ঢাকা টেস্টে ভালো ফল আসবেই।’

শেরে বাংলা স্টেডিয়ামের পিচ নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘মিরপুরের উইকেট সব সময়ই একটু আনপ্রেডিক্টেবল। এখানকার পিচ অনেক সময় প্রত্যাশা অনুযায়ী আচরণ করে না। তারপরও আমাদের মানিয়ে নিতে হবে। একই সঙ্গে  শট সিলেকশনের সময় আমাদের সতর্ক থাকতে হবে। মিরপুরের উইকেট একটু স্লো, তাই রান করা বেশ কঠিন। এখানে সেন্সিবল ব্যাটিং প্রয়োজন।’

টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই ব্যাটসম্যান মাহমুদউল্লাহর পারফরম্যান্স হতাশাজনক। সর্বশেষ ৮টি টেস্ট ইনিংসে তার রান ১৭, ৬, ০, ১৫, ০, ৪, ০ ও ১৬। এমন পারফরম্যান্সে তিনি নিজেও লজ্জিত, ‘ভালো অধিনায়ক হওয়ার জন্য দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু গত তিন-চারটি টেস্ট ম্যাচে আমার ভালো কোনও ইনিংস নেই। আমি তাই নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত। এই টেস্টে অবশ্যই আমাকে ভালো করতে হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি