মুমিনুলের ক্যারিয়ার সেরা সেঞ্চুরির কৃতিত্ব মুশফিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ২১:৩৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৩৯

সেঞ্চুরিয়ান মুমিনুলকে অভিনন্দন জানালেন মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চোখে সরষে ফুল দেখছিল বাংলাদেশ। কিন্তু প্রথম দিন তারাই শেষ করল এগিয়ে থেকে। দুর্দান্ত জুটিতে স্বাগতিকদের স্বস্তিতে রেখেছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ক্যারিয়ারের আগের ছয়টি সেঞ্চুরির চেয়ে ১৬১ রানের এই ইনিংসকে অন্যভাবে দেখছেন মুমিনুল।

শ্রীলঙ্কার বিপক্ষে গত জানুয়ারিতে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে এলো তার সপ্তম সেঞ্চুরি। ১৫০ বলে তিন অঙ্কের ঘরে রান করেই ক্ষান্ত হননি বাঁহাতি ব্যাটসম্যান। ২৪৭ বলে ১৯ বাউন্ডারিতে খেলেছেন ক্যারিয়ারের তৃতীয় শীর্ষ ইনিংস।

রবিবারের খেলা শেষে নিজের সেঞ্চুরি নিয়ে মুমিনুলের ব্যাখ্যা, ‘এই সেঞ্চুরি থেকে আমি অনেক কিছু শিখেছি। এই সেঞ্চুরি অন্যগুলোর চেয়ে খুবই আলাদা। অনেক চেষ্টা ও একাগ্রতার সঙ্গে আমাকে ব্যাট করতে হয়েছে। কারণ উইকেট ছিল বেশ কঠিন। তাই এই সেঞ্চুরি ছিল আগেরগুলোর চেয়ে অনেক বেশি কঠিন। আমি এই সেঞ্চুরিকে আমার ক্যারিয়ারের সেরা বলতে পারি।’

চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে নিরাপদে রাখেন মুমিনুল। অন্য প্রান্তে মুশফিক থাকায় এমন ইনিংস খেলা সহজ হয়েছে বললেন তিনি। পুরো কৃতিত্ব উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দিলেন মুমিনুল, ‘আমার এই ইনিংস গড়তে মুশফিক ভাই সত্যিই সহায়তা করেছে। আমাকে তিনি ভালোভাবে নির্দেশনা দিয়ে গেছেন। আমি আজ বুঝতে পারলাম কেন তাকে দেশের পাঁচ সেরা ক্রিকেটারের একজন বলা হয়। মুশফিক ভাইয়ের সঙ্গে আমি যখন ব্যাট করছিলাম, তখন তিনি আমাকে উপদেশ দিলেন এবং আমার পুরো ইনিংসে সেটা করে গেছেন। আর সেটাই আমার ব্যাটিংয়ের সহায়ক হয়েছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের