মুমিনুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৩:০৯আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৩:৩০

মুমিনুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর দিন প্রথম সেশনে ঝলমলে ইনিংস খেলেছেন মুমিনুল হক। লাঞ্চ বিরতির আগে ইমরুল কায়েস বিদায় নিলে দ্বিতীয় সেশনে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। মিঠুন ২০ রানে দেবেন্দ্র বিশুর শিকার হয়েছেন। ক্রিজে মুমিনুলের সঙ্গে আছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ৪৭ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ১৬৬ রান করেছে।

ইমরুলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ার পথে ১৩তম হাফসেঞ্চুরি করেন মুমিনুল। ৬৯ বলে ৭টি চার মেরে পঞ্চাশ ছোঁন তিনি। ৫৫ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন মুমিনুল।

৮৭ বলে ৪৪ রান করে ইমরুল শর্ট লেগে সুনীল আমব্রিসের সহজ ক্যাচ হন ইমরুল। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরান জোমেল ওয়ারিকান। তার আগে ১২তম ওভারে ওয়ারিকানের বলে ১৬ রানে ইমরুল জীবন পান ওভারস্টেপিংয়ে নো বলের কারণে।

মুমিনুল ও ইমরুলের স্বস্তি ফেরানো জুটির আগে শুরুতেই ধাক্কা খায় টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ। এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমেছিলেন সৌম্য সরকার। কিন্তু রানের খাতা না খুলেই বিদায় নেন এই ওপেনার। ইনিংসের তৃতীয় বলে আউট হন তিনি। মাত্র ২ বল খেলে শেন ডাউরিচকে পেছনে ক্যাচ তুলে দিয়ে কেমার রোচের শিকার হন সৌম্য।

এই ম্যাচ দিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাঈম হাসানের।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে তিনটি পরিবর্তন এসেছে চট্টগ্রাম টেস্টে। লিটন দাস আগেই দল থেকে বাদ পড়ায় একাদশে আছেন সৌম্য সরকার। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে আছেন সাকিব ও নাঈম। ১৭ বছর বয়সী নাঈম ৯৩তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ পেলেন।

লিটন ও খালেদ আহমেদ আগের দল থেকে বাদ পড়েছেন। এছাড়া সাকিব আসায় আরিফুল হকের জায়গা হয়নি। দলে মাত্র একজন পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল আমব্রিস, শেন ডাউরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি