মুমিনুল ও লোয়ার অর্ডারে স্বস্তিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৭:০৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১০:১৮

মুমিনুলের সেঞ্চুরি উদযাপন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে স্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারের ধস শেষ বিকেলে জাগায় আশঙ্কা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে ক্রিজে উপযুক্ত সঙ্গ দিয়ে সেখান থেকে দলকে টেনে তুলেছেন স্পিনার হিসেবে অভিষেক হওয়া নাঈম হাসান। ৮ উইকেটে ৩১৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

শুরুটা হোঁচট খেয়েই হয়েছিল বাংলাদেশের। মাত্র তিন বল মোকাবিলা করে তারা হারায় প্রথম উইকেট। এক বছরেরও বেশি সময় পর টেস্টে ফেরা সৌম্য সরকার ২ বলে কোনও রান না করে কেমার রোচের বলে শেন ডাউরিচের শিকার হন।

আশঙ্কাজনক শুরুর ধকল বাংলাদেশ কাটিয়ে ওঠে ইমরুল কায়েসের সঙ্গে মুমিনুলের দারুণ জুটিতে। একপ্রান্তে বেশ সতর্ক ব্যাট করতে থাকেন ইমরুল, অন্যদিকে রানের গতি বাড়াতে থাকেন মুমিনুল। তাদের প্রথম সেশনে ১০৪ রানের জুটি গড়েন দুজনে। যদিও ইমরুলের বিদায়ে শেষ হয়েছে সকালটা। জোমেল ওয়ারিকানের ওভারস্টেপিং নো বলে ১৬ রানে জীবন পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ৪৪ রান করে তারই শিকার হন। ৮৭ বলের ইনিংস খেলে শর্ট লেগে সুনীল আমব্রিসের সহজ ক্যাচ হন ইমরুল।

গ্যাব্রিয়েল কাঁপিয়ে দিয়েছিলেন শেষ সেশনের শুরুতে তার আগে ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন মুমিনুল। ৫৫ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করা এই ব্যাটসম্যান ১৩৫ বলে ৯ চার ও ১ ছয়ে সেঞ্চুরিও পেয়ে যান। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনেও দাপট ধরে রাখেন মুমিনুল। লাঞ্চ থেকে চা বিরতিতে যাওয়ার আগে কেবল আর একটি উইকেট হারায় স্বাগতিকরা। মুমিনুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন মোহাম্মদ মিঠুন। ২০ রানে দেবেন্দ্র বিশুর বলে ডাউরিচের হাতে ক্যাচ দেন তিনি।

৩ উইকেটে ২১৬ রানে চা বিরতিতে যায় বাংলাদেশ। ১১৬ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। কিন্তু শ্যানন গ্যাব্রিয়েলের বলে হঠাৎ করে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় তারা।

শেষ সেশনের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন গ্যাব্রিয়েল। ১৬৭ বলে ১০ চার ও ১ ছয়ে ১২০ রান করে মুমিনুল তার শিকার হন। ওই ওভারেই মুশফিকুর রহিম ৪ রানে এলবিডাব্লিউ হন। গ্যাব্রিয়েল তার পরের দুই ওভারে মাহমুদউল্লাহ (৩) ও সাকিবকে (৩৪) বোল্ড করেন।

শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ ২৩৫ রানে ৭ উইকেট হারানোর পর বাংলাদেশ প্রতিরোধ গড়ে মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের ব্যাটে। তাদের ২৪ রানের জুটি ভাঙেন ওয়ারিকান। ২২ রানে বোল্ড হন মিরাজ।

তাইজুল ইসলাম জীবন পান রিভিউ নিয়ে। বিশুর বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে লাগলেও সফরকারীদের জোরালো আবেদনে আউট দেন আম্পায়ার আলীম দার। সেই সিদ্ধান্ত পাল্টে যায় রিভিউয়ে। আরেকবার পাকিস্তানি আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বাতিল হয় তাইজুল রিভিউ নিলে। ১৩ রানে দ্বিতীয়বার জীবন পাওয়া এই ডানহাতি ব্যাটসম্যান ৩২ রানে দিন শেষ করেন।

নাঈমের সঙ্গে ৫৬ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করেন তাইজুল। ৬০ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন নাঈম।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গ্যাব্রিয়েল ৪ উইকেট নেন। দুটি পান ওয়ারিকান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক