পাকিস্তান টেস্টে দক্ষিণ আফ্রিকার নতুন মুখ জুবায়ের

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ১২:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:০০

জুবায়ের হামজা ভারতে দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের সফরে দারুণ পারফর্ম করায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেলেন ‍জুবায়ের হামজা। বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে এই ব্যাটসম্যানের।

তিন ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। সিরিজটির জন্য বৃহস্পতিবার ১৩ জনের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির কর্মকর্তা লিন্দা জোন্দি জানান, ভারতের মতো কঠিন কন্ডিশনে ‘এ’ দলের হয়ে চার দিনের সিরিজে ৫০ এরও বেশি গড়ে রান করেছেন হামজা।

তাছাড়া গত মৌসুমের চার দিনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অসাধারণ ছিলেন ২৩ বছরের এই ক্রিকেটার। তিন সেঞ্চুরিসহ ৬৯ গড়ে ৮২৮ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পাওয়া লুঙ্গি এনগিদি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সিমার দুয়ান্নে অলিভিয়েরকে।

এই টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

দক্ষিণ আফ্রিকা দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডিন এলগার, জুবায়ের হামজা, কেশব মহারাজ, অ্যাইডেন মারক্রাম, দুয়ান্নে অলিভিয়ের, ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম