‘মুখোশধারী’ শামসির উদযাপনে আইসিসির নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫

সিপিএলে এই উদযাপন করেছিলেন শামসি উইকেট নেওয়ার পরই এক দৌড়, তারপর জার্সি থেকে মুখোশ বের করে মুখের অর্ধেক ঢেকে উদযাপন। একেবারে আলাদা এক উদযাপন দিয়ে ক্রিকেট অঙ্গনে বেশ শিরোনাম হয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি। কিন্তু আর দেখা যাবে না তাকে এই উদযাপন করতে, কারণ আইসিসি নিষেধাজ্ঞা জারি করেছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই উদযাপনের শুরু করেছিলেন শামসি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এমজানসি সুপার লিগেও (এমএসএল) এমন অদ্ভুত ঢঙয়ে উইকেট নেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে পার্ল রকসের এই বোলারকে।

সম্প্রতি এই উদযাপনের কারণ ব্যাখ্যায় শামসি বলেন, ‘আজকাল ম্যাচে বোলারদের ওপর অনেক চাপ থাকে। আমিও মজার জন্য এটা করি, অবশ্যই কোনও ক্রিকেটারকে অসম্মান করতে নয়।’

শামসি উদযাপনটির নাম দিয়েছিলেন ‘মাস্কড ম্যাজিশিয়ান’, আমেরিকান জাদুকর ভ্যাল ভ্যালেন্তিনো মঞ্চে এই নাম ব্যবহার করেন। আরও একটি অন্য ধরনের উদযাপনে হাত পাকা করছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার- নাম ‘শু ফোন’। উইকেট নেওয়ার পর সীমানার কাছে গিয়ে জুতো খুলে কানের কাছে ধরেন। স্পোর্টস২৪

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান