হঠাৎ বিসিএলে আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

মোহাম্মদ আশরাফুল বিপিএলে দলে পেলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে মোহাম্মদ আশরাফুলকে নিতে আগ্রহ দেখায়নি কোনও দল। অথচ বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলছেন তিনি।

হঠাৎ বিসিএলে কেন আশরাফুল? জানা গেছে, দলের শূন্যস্থান ‍পূরণ করতেই তাকে নিয়েছে পূর্বাঞ্চল।

এবার তাকে ‘রিটেইন’ করেনি দলটি। প্লেয়ার্স ড্রাফট অর্থাৎ নিলামে অন্য কোনও দলও তাকে নেয়নি। তবে পূর্বাঞ্চলের জাকির হাসান, আফিফ হোসেন ও ইয়াসির আলী চৌধুরী ইমার্জিং কাপ খেলতে পাকিস্তানে যাওয়ায় কপাল খুলেছে আশরাফুলের। নুরুজ্জামান ও শফিকুল ইসলামের সঙ্গে তাকেও দলে নিয়েছে পূর্বাঞ্চল।

পূর্বাঞ্চলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমাদের তিন ক্রিকেটার ইমার্জিং কাপ খেলতে পাকিস্তানে গেছে। নিয়ম অনুযায়ী, ড্রাফট থেকে আশরাফুল সহ তিন ক্রিকেটারকে আমরা তালিকাভুক্ত করেছি।’

এবারের জাতীয় ক্রিকেট লিগে তেমন ভালো খেলতে পারেননি আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে ৯ ইনিংসে তার ব্যাট থেকে আসে ২৫৩ রান, যেখানে সর্বোচ্চ ছিল ৫৩। তবে বিসিএলে মধ্যাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে ব্যাটে-বলে তিনি উজ্জ্বল। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সেরা বোলিং (৪/৩৪) করার পর তৃতীয় দিনশেষে অপরাজিত আছেন ২৪ রানে। ৩২৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা পূর্বাঞ্চলকে আশরাফুলই জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।

/আরআই/এফআইআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের