দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একই দল

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০৯

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একই দল অ্যারন ফিঞ্চ নেই ফর্মে, বল হাতে ঝলমলে নয় মিচেল স্টার্ক। অ্যাডিলেড টেস্ট হারের পর দ্বিতীয় ম্যাচে তাদের দলে থাকা নিয়ে ছিল সংশয়। কিন্তু পার্থে আগের একাদশ নিয়েই ভারতকে মোকাবিলা করবে অস্ট্রেলিয়া।

টপ অর্ডারে ভালো শুরু এনে দিতে পারেননি ফিঞ্চ। অ্যাডিলেডে ৩ বলে রানের খাতা না খুলে বিদায় নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ১১ রান। তবে ফর্মে ফিরতে গত কয়েক দিনের ট্রেনিংয়ে টেস্ট লিজেন্ড রিকি পন্টিংয়ের সঙ্গে থেকে কাজ করেছেন অসি ওপেনার।

অধিনায়ক টিম পেইনের বিশ্বাস, একটা ভালো স্কোর আবার আত্মবিশ্বাসী করে তুলবে ফিঞ্চকে। সেই অপেক্ষায় থেকে ওপেনারের ওপর আস্থা রেখেছেন তিনি।

অ্যাডিলেড টেস্টে ৪০.৫ ওভারে ১০৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পরও স্টার্কের সমালোচনাকে অন্যায় বললেন পেইন। বাঁহাতি এই পেসারকে আক্রমণের নেতৃত্বে রাখছেন অধিনায়ক। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সও পার্থের নতুন স্টেডিয়ামে স্টার্কের সঙ্গে গতির ঝড় তুলবেন বিশ্বাস উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জস হ্যাজেলউড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম