নাইটহুড পেলেন কুক

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২ আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

অ্যালিস্টার কুক নতুন বছর শুরু হওয়ার আগে নাইটহুড উপাধি পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। দেশের টেস্ট ক্রিকেটে বহু রেকর্ড গড়া এই লিজেন্ডের নামের আগে এখন থেকে যুক্ত হবে ‘স্যার’।

গত সেপ্টেম্বরে ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলে ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানেন কুক। শেষ ইনিংসে স্মরণীয় এক সেঞ্চুরিতে বিদায়বেলা রাঙান তিনি। ৫৯ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এই সাবেক ওপেনার দেশের টেস্ট ইতিহাসে শীর্ষ ব্যাটসমান ও সেঞ্চুরিয়ান। ৩৩টি সেঞ্চুরি ও ১২,৪৭২ রানের মালিক কুক।

১১ বছর পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে নাইটহুড পেলেন কুক। এর আগে ২০০৭ সালে সবশেষ এই মর্যাদা পান স্যার ইয়ান বোথাম।

কুকের এমন অর্জনের দিনে তাকে শুভেচ্ছা জানান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপতি কলিন গ্রেভস, ‘ইংলিশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে অ্যালিস্টার কুক এবং তাকে এই সম্মাননা দেওয়ায় আমি আনন্দিত। এটা একজন ব্যক্তির জন্য একেবারে উপযুক্ত মর্যাদা, যে কিনা ইংল্যান্ডের অভিষেকের পর থেকে মাঠে ও মাঠের বাইরে দারুণ কিছু করে গিয়েছে।’

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের কাছ থেকেও অভিনন্দন পেয়েছেন সাবেক অধিনায়ক, ‘ক্রিকেট ও দেশের জন্য অসাধারণ অবদান রাখায় অ্যালিস্টার কুককে নাইটহুডে পুরস্কৃত করার জন্য আমি খুব রোমাঞ্চিত। লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ আইসিসি, এনডিটিভি

/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তানকে হারানো সহজ হবে না, সাম্প্রতিক লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ!
আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
সর্বশেষ খবর
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী: আম আদমি পার্টি
দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী: আম আদমি পার্টি
টিস্যু সিল্কের শাড়িতে সীতার সাজে অনন্য সাই পল্লবী
টিস্যু সিল্কের শাড়িতে সীতার সাজে অনন্য সাই পল্লবী
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর