দক্ষিণ আফ্রিকা সফর শেষ হারিস সোহেলের

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৯, ২২:২৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:২৯

হারিস সোহেল হাঁটুর চোটে বক্সিং ডে টেস্ট খেলা হয়নি হারিস সোহেলের। সেঞ্চুরিয়ন টেস্ট মিস করা পাকিস্তানি ব্যাটসম্যান ফিট হয়ে উঠতে পারেননি। তাতে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে তার। কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে হারিসকে।

বক্সিং ডে টেস্টের ৯০ মিনিট আগে ছিটকে পড়েন এই ব্যাটসম্যান। তার জায়গায় একাদশে সুযোগ পান শান মাসুদ। পাকিস্তান টিম ম্যানেজমেন্টের আশা ছিল, সিরিজের পরের অংশে পাওয়া যাবে হারিসকে। যদিও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তার দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ডান হাঁটুর চোটে চলমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। সেঞ্চুরিয়নের বক্সিং ডে টেস্টে খেলা হয়নি তার। একই চোটে পুরো সিরিজই শেষ হয়ে গেছে তার।’

হারিসের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি পিসিবি। বিবৃতিতে জানিয়েছে, ‘শিগগিরই দেশে ফিরে যাচ্ছেন হারিস সোহেল। তার বদলির নাম পরে ঘোষণা করা হবে।’ এবারই প্রথম নয়, এর আগেও দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে যেতে হয়েছিল হারিসকে। ২০১৩ সালে অ্যাঙ্কেলের চোট সফর শেষ করে দিয়েছিল তার।

২০১৮ সালটা দারুণ কেটেছে হারিসের। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান বসেছিলেন ২০১৮ সালে টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে। তবে সেঞ্চুরিয়ন টেস্টে তিনি না খেলায় বাবর আজম ৭৯ বলে ৭১ রানের ইনিংস খেলে শেষ করেছেন টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। গত বছর ৩৯.২৮ গড়ে হারিস করেছেন ৫৫০ রান। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম