পোলার্ড ঝড়ে ঢাকার সংগ্রহ ১৮৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:১৪

কিয়েরন পোলার্ড ২৬ বলে করেছেন ৬২ বিপিএলে উঠলো কিয়েরন পোলার্ড-ঝড়। প্রয়োজনের সময় জ্বলে উঠে মাত্র ২৬ বলে তিনি খেলেন ৬২ রানের টর্নেডো ইনিংস। তার দুর্দান্ত পারফরম্যান্সে রংপুর রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৯ উইকেটে ১৮৩ রান।

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে ঢাকা ডায়নামাইটস। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও পোলার্ডের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের সঙ্গে কার্যকরী ইনিংস খেলেছেন সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল।

টানা দুই ম্যাচে ঝড় তোলা হযরতউল্লাহ জাজাই রংপুরের বিপক্ষে ব্যর্থ। সোহাগ গাজীর শিকার হয়ে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন চলতি বিপিএলের প্রথম দুই ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পাওয়া এই আফগান ওপেনার। সুনিল নারিনও পারেননি, মাশরাফির বলে তিনি আউট ৮ রানে।

ওয়ান ডাউনে নামা রনি তালুকদারের ব্যাটে আগুন ঝরলেও তা থামতে সময় লাগেনি। সোহাগ গাজীর দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে এই ব্যাটসম্যান ৮ বলে ২ চার ও এক ছক্কায় খেয়ে যান ১৮ রানের ইনিংস। মিজানুর রহমানও যেতে পারেননি বেশিদূর, ১৫ রানে ফেরেন তিনি।

৬৪ রানে ৪ উইকেট হারানো ঢাকাকে টেনে তোলেন সাকিব ও পোলার্ড। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় রংপুর বোলারদের। চার-ছক্কায় ফুলঝুড়িতে মাত্র ২১ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। বিনি হাওয়েলের বলে আউট হওয়ার আগে ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলে যান ৬২ রানের অসাধারণ ইনিংস।

পোলার্ড মারমুখী হওয়ায় ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেছেন সাকিব। ঢাকার অধিনায়ক ৩৭ বলে ৪ বাউন্ডারিতে করেন ৩৬ রান। আর আন্দ্রে রাসেল ১৩ বলে ৩ ছক্কায় করে যান ২৩ রান।

রংপুরের সবচেয়ে সফল বোলার শফিউল ইসলাম, ৩৫ রান খরচায় তার শিকার ৩ উইকেট। সোহাগ গাজী ২৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর মাশরাফি ১ উইকেট পেয়েছেন ২২ রান খরচায়।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি