প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আইসিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

ফুল দিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে স্বাগত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এই সফরের সূচিতে আগামীকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি। সূচি অনুযায়ী, বিসিবি সভাপতি নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ সফরে ব্যস্ত সময় পার করবেন শশাঙ্ক মনোহর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতিকে সংবর্ধনাও দেবে বিসিবি।

বুধবার বিকেলে ঢাকায় পৌঁছানো শশাঙ্ক মনোহরকে স্বাগত জানান বিসিবি প্রধান নাজমুল হাসান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুবুল আনাম, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বুধবার বিশ্রামে থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্ততায় সময় কাটবে আইসিসি চেয়ারম্যানের। সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যাবেন শশাঙ্ক মনোহর। সেখানে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন তিনি। তার সঙ্গে বিসিবি সভাপতিও থাকবেন।

স্মৃতিসৌধ থেকে ফিরে বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শশাঙ্ক মনোহর। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে তাকে সংবর্ধনা দেবে বিসিবি।

শুক্রবার ফিরতি বিমানে চড়ার আগে মাঠে বসে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল দেখবেন আইসিসি চেয়ারম্যান। তার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর পরিদর্শন করার কথা শশাঙ্ক মনোহরের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের