যুব টেস্টেও জয় দেখছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩০

যুব টেস্টেও জয় দেখছে বাংলাদেশ চট্টগ্রামে প্রথম যুব টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শনিবার তৃতীয় দিন শেষে স্বাগতিক বোলারদের কাছে দ্বিতীয় ইনিংসে অসহায় ইংলিশরা। ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে এদিন খেলা শেষ করেছে তারা।

৪ উইকেট হাতে রেখে এখনও ২৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। বাকি উইকেটগুলো দ্রুত নিতে পারলে চারদিনের এই টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা বাংলাদেশের সামনে। অবশ্য ইংল্যান্ড লিড পেয়ে গেলেও লক্ষ্যটা বড় হোক, চাইবে না স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৮০ রান। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে।

১১৮ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড খেলতে নামে দ্বিতীয় ইনিংস। মাত্র ২০ রানে প্রথম উইকেট হারায় তারা। জর্জ ব্যালডারসন ১০ রানে মিনহাজুর রহমানের শিকার হন। এরপর বেন চার্লসওর্থ ও লুইস গোল্ডসওর্থির জুটি প্রতিরোধ গড়েছিল।

কিন্তু আসাদউল্লাহ গালিবের ব্রেকথ্রু ভাঙন ধরায় সফরকারীদের ব্যাটিং লাইনে। ৩২ রানের এই জুটি ভেঙে টানা তিন ওভারে ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান বাংলাদেশি বোলার। চার্লসওর্থ (২০), গোল্ডসওর্থি (১৭) ও জেমি স্মিথ (০) তার শিকার হন।

৫৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর অধিনায়ক টম ল্যামোনবি ১২ রানে ও ড্যান মোসলে ৪ রানে ফিরে যান। জর্জ হিল ১২ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে হলম্যান তিন বল খেলেও রানের খাতা না খুলে দিন শেষ করেন।

গালিব এদিন সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। দুটি পান মিনহাজুর।

৫ উইকেটে ২৬৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৫৬ রানে অপরাজিত ছিলেন আকবর আলী। শাহাদত হোসেনের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন অধিনায়ক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান করেন ৯৭ বলে ৮২ রান, ১১টি চার ও ১ ছয়ের কল্যাণে।

শাহাদতের ইনিংস সেরা স্কোরে বাংলাদেশ প্রায় চারশর ঘরে রান তোলে। তিনি ৮৪ রানে আউট হলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তার ১১৪ বলের ইনিংস ছিল ১২টি চার।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি