অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১২

হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের দু্ই মাস আগে হার্দিক পান্ডিয়া ইনজুরিতে পড়েছেন। কোমড়ের ব্যথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের এই অলরাউন্ডার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

২৫ বছর বয়সী এই অলরাউন্ডার পরের সপ্তাহ থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ট্রেনিং করবেন।

টি-টোয়েন্টিতে পান্ডিয়ার বদলি কোরও নাম ঘোষণা করা হয়নি। তাতে কুড়ি ওভারের জন্য ভারতের দল হয়ে দাঁড়ালো ১৪ জনের। তবে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ওয়ানডে দলে পান্ডিয়ার স্থলাভিষিক্ত হলেন।

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের শুরুতে কোমড়ে চোট পান পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি তার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে দলে ফেরেন তিনি। কিন্তু এক টক শোতে বিতর্কিত মন্তব্য করে লোকেশ রাহুলের সঙ্গে নিষিদ্ধ হন তিনি। অবশেষে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফেরেন পান্ডিয়া।

আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ মার্চ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম