ফরহাদের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ০১ মার্চ ২০১৯, ২৩:৪০

ফরহাদ রেজা (ফাইল ছবি) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন ফরহাদ রেজা। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে জিতে রান রেটে সবাইকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠেছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শুক্রবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়েও জ্বলন্ত পারফর্ম করলেন এই অলরাউন্ডার। ৫ উইকেট নেওয়ার পর তার ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে জিতে দোলেশ্বর এখন পাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে শিরোপার সুবাস।

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭০ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ১৯.৪ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করে দোলেশ্বর। আগামী সোমবার সন্ধ্যা ৬টায় তারা ফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

মাত্র ৭১ রানে ৫ উইকেট হারানো প্রাইম ব্যাংককে পথে ফেরান জাকির হাসান ও অলক কাপালি। তাদের হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো স্কোর গড়ে দল। তাদের ৬৫ রানের জুটিই ছিল সর্বোচ্চ। ১৭তম ওভারে জাকিরের ৩৯ বলে ৫ চার ও ১ ছয়ে সাজানো ৫২ রানের ইনিংসটি ফরহাদের কাছে শেষ হয়। এরপরই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন।

পরের ওভারে ফরহাদ প্রথমে ফেরান মনির হোসেনকে (৯)। এরপর ইনিংস সেরা স্কোর করে কাপালি বিদায় নেন। ৩১ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৫ রান করেন তিনি। পরের বলে মোহর শেখকে বিদায় করলেও হ্যাটট্রিক হয়নি, কারণ আগের বলটি ছিল ওয়াইড। প্রাইম ব্যাংকের পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছানো অন্য ব্যাটসম্যান অধিনায়ক এনামুল হক বিজয় (১২)।

৪ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন ফরহাদ। ম্যাচসেরাও হয়েছেন তিনি। দুটি উইকেট পান এনামুল হক জুনিয়র।

সাইফ হাসান ও মোহাম্মদ আরাফাতের ৫১ রানের জুটিতে আশা জাগানিয়া শুরু করে দোলেশ্বর। তবে পরপর দুই ওভারে আরাফাত (১৯) ও ফরহাদ হোসেন (১) বিদায় নেন। কিন্তু সাইফের সঙ্গে মার্শাল আইয়ুবের ৭৬ রানের জুটিতে ওই ধাক্কা সামলে নেয় দোলেশ্বর।

৪৯ বলে ৫ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৬১ রানে আউট হন সাইফ। এই ওপেনারের বিদায়ের পর ক্রিজে নামেন ফরহাদ। মার্শাল (৪৬) হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হলেও অধিনায়ক ৮ বলে দুটি করে চার ও ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন। ফরহাদের ব্যাটে আসে ২৪ রানের ঝড়ো ইনিংস। সৈকত আলী অপরাজিত ছিলেন ৮ রানে।

প্রাইম ব্যাংকের পক্ষে একটি করে উইকেট নেন মনির হোসেন, কাপালি ও আব্দুর রাজ্জাক।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম