কঠিন সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০১৯, ১৭:৩৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৭:৪১

ফিলিপে কৌতিনিয়ো ক্যারিয়ারে এমন কঠিন দিন সম্ভব পার করতে হয়নি ফিলিপে কৌতিনিয়োকে। ন্যু ক্যাম্পে নিজের দলের সমর্থকদের কাছ থেকেই তাকে শুনতে হয়েছে দুয়ো! ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তার বার্সেলোনা সতীর্থরা।

অনেক প্রত্যাশা নিয়ে লিভারপুল থেকে বার্সেলোনা নিয়ে এসেছে তাকে। নেইমারের বদলি হিসেবেই কাতালানরা আনে আরেক ব্রাজিলিয়ানকে। কিন্তু ১৪০ মিলিয়ন ইউরোর ভারটা সম্ভবত নিতে পারছেন না কৌতিনিয়ো। গত কয়েক মাস ধরেই পারফরম্যান্স নিম্নমুখী, শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে তা তলানিতে গিয়ে ঠেকেছিল!

গোল তো মিস করেছেনই, সুযোগ তৈরি কিংবা পাসিংয়েও ছিলেন দুর্বল। তাই ন্যু ক্যাম্পের গ্যালারি থেকে সমর্থকরা দিতে থাকে দুয়ো। কঠিন এই সময়ে কোচ এরনেস্তো ভালভারদে সহ সমর্থন পাচ্ছেন তিনি সতীর্থদের কাছ থেকে। গোটা ম্যাচেই তাকে আত্মবিশ্বাস ও সাহস জুগিয়ে গেছেন আরতুরো ভিদাল ও লুই সুয়ারেস।

ম্যাচ শেষে রাইটব্যাক নেলসন সেমেদোও কথা বললেন কৌতিনিয়োর হয়ে, ‘ও (কৌতিনিয়ো) একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আসলে আমাদের সবাইকে পার করতে হয়।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জেরার্দ পিকের কণ্ঠ আরও জোরালো। বার্সেলোনা ডিফেন্ডার বলেছেন, ‘অনেক দাম দিকে ওকে আনা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই ওর পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকবে। যেটা হওয়ার সেটা তো হবেই। আমরা আমাদের ভক্তদের প্রতিক্রিয়া গ্রহণ করি, কারণ তারা আমাদের অনুসরণ করে। তবে ভেতরকার ব্যাপার হলো, আমরা কৌতিনিয়োকে সমর্থন দিয়ে যাব।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের