ম্যাচ বাঁচাতে শেষ দিন নেমেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ০৩:৪৩আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৩:৪৫

ম্যাচ বাঁচাতে শেষ দিন নেমেছে বাংলাদেশ দুই দিন গেছে বৃষ্টির দখলে। ওয়েলিংটন টেস্ট তাই হলো তিন দিনের। নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করার সুযোগ ভালোভাবে জুটেছিল বাংলাদেশের ভাগ্যে। কিন্তু দুই দিন পার হতেই ধুঁকছে সফরকারীরা। ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ৭ উইকেট হাতে নিয়ে শেষ দিন মাঠে নামছে তারা।

২২১ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ সেশনে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।  শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫৫ রানে হারায় ৩ উইকেট। এরপর মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের ২৭ রানের অপরাজিত জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা।

৩ উইকেটে ৮২ রানে মঙ্গলবার খেলতে নেমেছে বাংলাদেশ। ২৫ রানে মিঠুন, আর ১২ রানে সৌম্য দিনের খেলা শুরু করেছেন।

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট নেন দুটি উইকেট। হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় শেষ দিন উইকেটের পেছনে তারা পাচ্ছে না বিজে ওয়াটলিংকে। প্রথম সেশনের জন্য উইকেটরক্ষক থাকবেন পিটার বোকক।

সোমবার রস টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৩২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। তার আগে ২১১ রানে অলআউট হয় বাংলাদেশ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম