ফরহাদের ৫ উইকেট, সাইফের সেঞ্চুরিতে দোলেশ্বরের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৯:০৯আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৯:০৯

ফরহাদ রেজা (ফাইল ছবি) টানা দুটি জয়ের পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বুধবার ফরহাদ রেজার দারুণ বোলিং আর সাইফ হাসানের সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেটে জয়ে ফিরলো তারা। দিনের আরেক ম্যাচে বিকেএসপিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ২৭ রানে প্রথম জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপ

মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে দোলেশ্বর। মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারায় গাজী গ্রুপ। পারভেজ রাসূল ও শামসুর রহমানের ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। রাসূলকে ৬৭ রানে বিদায় করে ব্রেকথ্রু আনেন আরাফাত সানি।

৭৭ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় গাজী গ্রুপ, এই সময়ে শামসুরের ৪৫ রান ছিল উল্লেখ করার মতো। ৯.১ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে তাদের গুটিয়ে দেন। ৪৯.১ ওভারে ২৩০ রানে অলআউট হয় গাজী গ্রুপ।

দোলেশ্বরের পক্ষে তিনটি উইকেট নেন সৈকত আলী, দুটি আরাফাত সানির।

লক্ষ্যে নেমে সাইফের সেঞ্চুরিতে সহজ জয় পায় দোলেশ্বর। ১২৪ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ১০২ রান করেন তিনি। দলীয় স্কোর ১৮৯ রানে রেখে আউট হন এই ওপেনার। ফরহাদ ১০ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করে দোলেশ্বরকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া সাদ নাসিম ৩৫ রানে অপরাজিত ছিলেন। মার্শাল আইয়ুবের ব্যাটে আসে ৩২ রান।

৪৫.৫ ওভারে ৪ উইকেটে ২৩১ রান করে দোলেশ্বর। ম্যাচসেরা হয়েছেন ফরহাদ। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে দোলেশ্বর।

ম্যাচসেরা খেলাঘরের রবিউল ইসলাম খেলাঘর-বিকেএসপি

ফতুল্লায় বোলারদের নৈপুণ্যে বিকেএসপিকে হারিয়েছে খেলাঘর। ওপেনার রবিউল ইসলাম রবি ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ৮ উইকেটে ২১২ রান করেও জিতেছে তারা। ৯ উইকেটে ১৮৫ রানে থামে বিকেএসপি।

আগে ব্যাট করতে নেমে রবির ৭৫ ও মাহিদুলের ৪৯ রানের ইনিংসে লড়াই করার মতো রান স্কোরবোর্ডে তোলে খেলাঘর।

বিকেএসপির পক্ষে হাসান মুরাদ ৩টি ও শামীম হোসেন দুটি উইকেট নেন।

লক্ষ্যে নেমে শামীম ছাড়া বিকেএসপির পক্ষে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ৫৬ রান করেন তিনি।

রবি, ইফরান হোসেন, রবিউল হক ও মাসুম খান খেলাঘরের পক্ষে দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন রবি। চার ম্যাচে ২ পয়েন্ট খেলাঘরের।

ব্রাদার্সের ম্যাচসেরা মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়ন-উত্তরা স্পোর্টিং

তিনটি হাফসেঞ্চুরিতে সাভারে ৮ উইকেটে ২৬৪ রান করে উত্তরা। কিন্তু ব্রাদার্স পাল্টা জবাব দেয় এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে। ৪৮.২ ওভারে ২ উইকেটে ২৬৭ রান করে তারা। চার ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট ব্রাদার্সের।

উত্তরা আগে ব্যাটিং নেয়। তানজিদ হাসান ইনিংস সেরা ৭৫ রান করেন। এছঅড়া অধিনায়ক মোহাইমিনুল খানের ৬৪ ও আনিসুল ইসলাম ইমনের ৫৮ রান কার্যকরী ভূমিকা রাখে।

ব্রাদার্সের পক্ষে সিএজ জানি ও শরিফউল্লাহ দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে ব্রাদার্সের জয়ের ভিত গড়ে দেয় মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর ১৬১ রানের উদ্বোধনী জুটি। ১১৩ বলে ১০ চার ও ৫ ছয়ে ১০৮ রান করে মিজান বিদায় নেন।

তারপর ফজলে মাহমুদের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন জুনায়েদ। ৮ রানের আক্ষেপ নিয়ে ফিরে যান ব্রাদার্স ওপেনার। ১১২ বলে ৫ চারে ৯২ রান করেন এই ওপেনার। হাফসেঞ্চুরি হাঁকিয়ে ৫৭ রানে অপরাজিত থেকে জয়ের আনুষ্ঠানিকতা সারেন ফজলে। অন্য প্রান্তে জানি ৯ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের ওপেনার মিজান। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের