উদানা ঝড়ের পরও টি-টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১১:২০আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১১:২৮

ডেল স্টেইনের উইকেট উদযাপন ওয়ানডে সিরিজে দেখিয়েছিলেন চাইলে শ্রীলঙ্কা তাকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিতে পারে। ইসুরু উদানা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতেও তার ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন। যদিও ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। সেঞ্চুরিয়নের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৬ রানে জিতে নিয়েছে প্রোটিয়ারা।

তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হারে রেখেই ২-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা। রিজা হেনড্রিকস ও রাসি ফন ডের ডুসেনের হাফসেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ১৮০ রান। জবাবে উদানার ৪৮ বলে হার না মানা ৮৪ রানের ইনিংসের পরও শ্রীলঙ্কা ৯ উইকেটে করতে পারে ১৬৪।

নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্রাম নেওয়ায় অধিনায়কের দায়িত্ব পাওয়া জেপি দুমিনির জন্য ম্যাচটি ছিল চ্যালেঞ্জের। ব্যাটসম্যান ও বোলারদের পারফরম্যান্সে চ্যালেঞ্জটা দারুণভাবে উতরে গেলেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে এইডেন মারক্রাম (৩) শুরু ফিরলেও হেনড্রিকস ও ফন ডের ডুসেনের জুটিতে শক্ত ভিত পায় দক্ষিণ আফ্রিকা।

দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। হেনড্রিকস ৪৬ বলে ৯ বাউন্ডারিতে করেন ৬৫, আর ম্যাচসেরার পুরস্কার জেতা ফন ডের ডুসেন ৪৪ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৬৪ রান। এরপর অধিনায়ক দুমিনি ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেন ৩৩ রানের ঝড়ো ইনিংস। ডেভিড মিলার অপরাজিত থাকেন ৯ রানে।

শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট পেয়েছেন লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা ও আকিলা ধনাঞ্জয়া।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থতায় মুখ লুকিয়েছেন, সেখানে লোয়ার অর্ডারে উদানা দেখিয়ে দিয়েছেন কিভাবে ব্যাট করতে হয়। এই ব্যাটসম্যানের ইনিংসেই মূলত হারের ব্যবধান কম হয়েছে লঙ্কানদের। শেষ দিকে ৪৮ বলে ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৮৪ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে।

প্রোটিয়াদের সবচেয়ে সফল বোলার ক্রিস মসির। এই পেসার ৩২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার ডেল স্টেইন ও তাবরেজ শামসির।। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের