সেঞ্চুরি নয়, জয়টাই বড় ম্যাক্সওয়েলের কাছে

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৭:১৪আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৭:১৫

শট খেলার পথে গ্লেন ম্যাক্সওয়েল লাগতো মাত্র ২ রান, ছিল আরও ৫ বল। সিঙ্গেলস খেলে অনায়াসেই সেঞ্চুরি তুলে নিতে পারতেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু না, নিজের অর্জনের দিকে না তাকিয়ে দলের রান বাড়াতে গিয়ে আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। তাতে সামান্য আক্ষেপও নেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। দলের জয়ে অবদান রাখতে পেরেই আনন্দিত তিনি।

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৯৮ রানে আউট হয়েছেন ম্যাক্সওয়েল। দলের স্বার্থে নিজের অর্জনের দিকে না তাকিয়ে ‘নিঃস্বার্থ’ ব্যাটিং করেছেন তিনি। কিন্তু ক্যারিয়ার শেষে সেঞ্চুরি মিসের আক্ষেপে কি পুড়বেন না ম্যাক্সওয়েল? উত্তরটা শুনুন তার মুখেই, ‘ক্যারিয়ারের পেছন দিকে তাকিয়ে মিস করা সেঞ্চুরি নিয়ে আমি ভাবতে যাব না। আমি ভাববো শুধুমাত্র জয় নিয়ে।’

ম্যাচসেরার পুরস্কার জেতা ম্যাক্সওয়েল ৮২ বলে খেলেন ৯৮ রানের অসাধারণ এক ইনিংস। যাতে ওয়ানডেতে টানা সপ্তম জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রশংসায় ভাসিয়েছেন স্বার্থহীন ব্যাটিং করা ম্যাক্সওয়েলকে। তিনি বলেছেন, ‘যেভাবে সে খেলেছে, তাতে আপনি কখনোই বলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল স্বার্থপর। দলের জন্য ও সবকিছু করেছে।’

১৪০ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহে নিয়ে যান ম্যাক্সওয়েল-অ্যালেক্স ক্যারি। তারা গড়েন ১৩৫ রানের জুটি। ম্যাচসেরার পুরস্কার জেতার পর ম্যাক্সওয়েল বলেছেন, ‘সেঞ্চুরি পেলে ব্যাপারটা দারুণ হতো, তবে যেভাবে খেলেছি, আমি সন্তুষ্ট।’

সঙ্গে যোগ করেছেন, ‘ক্যারির সঙ্গে জুটি গড়ে এমন একটি স্কোর গড়তে চেয়েছিলাম, যা দিয়ে আমরা লড়াই করতে পারব। আমি সত্যি গর্বিত যেভাবে খেলেছি। সেঞ্চুরি মিস করা খুব একটা মানে রাখে না আমার জন্য।’ ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম