‘আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২০:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:১৫

খালেদ মাহমুদ সুজন দীর্ঘ দিন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে ইদানীং এই দায়িত্বে তিনি অনিয়মিত। আগামী মাসে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে কি ম্যানেজার থাকবেন? রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ শেষে এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত সুজন।

গত সেপ্টেম্বরে দুবাই-আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপে সর্বশেষ বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে ম্যানেজারের দায়িত্বে ছিলেন আলাদা তিন জন।

বিশ্বকাপে কি তাকে ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে? নাকি অভিমানে দূরে সরে থাকবেন? সুজনের জবাব, ‘মান-অভিমানের ব্যাপার নয়। এটা অনেকটা চাকরির মতো। আমি চার থেকে সাড়ে চার বছর জাতীয় দলের ম্যানেজার ছিলাম। কিন্তু আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। সমস্যার সমাধান হলে আমিই হয়তো ইংল্যান্ডে যাবো।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও বলেছেন, ‘বাংলাদেশ দলের সেবা করা বিশাল সম্মানের ব্যাপার। বাংলাদেশের হয়ে খেলেছি, জাতীয় দলের অধিনায়ক ছিলাম, ম্যানেজারের দায়িত্বও পালন করেছি। সুযোগ পেলে অবশ্যই টিম ম্যানেজার হিসেবে ইংল্যান্ডে যেতে চাই। দেখা যাক কী হয়!’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম