‘বিশ্বকাপ দলে চমক থাকতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৮:১৫আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৮:২৪

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগামী ৩০ মে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। বাংলাদেশের বিশ্বকাপ দল মানেই যেন চমক! কারণ টাইগারদের আগের পাঁচটি বিশ্বকাপ দলেই ছিল চমক। এবারও কি তেমন হবে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তেমনই ইঙ্গিত।

আগামী ১৮ এপ্রিল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার কথা। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘দলে নতুন কেউ আসবে কিনা সেটা এই মুহূর্তে বলা মুশকিল। এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। দুই/এক দিনের মধ্যেই আমরা পুরো দল তৈরি করে ফেলবো। দলে চমক থাকতে পারে। কয়েকদিনের মধ্যেই আপনারা বিশ্বকাপ দল সম্পর্কে জানতে পারবেন।’

বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট (তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ) খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ দলেরই আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা। তবে নান্নু এ বিষয়ে কিছু বলতে নারাজ, ‘এখন এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। দলে কে থাকবে, কে থাকবে না তা নিয়ে এখন কোনও মন্তব্য করা যাবে না। ইংলিশ কন্ডিশনে খেলতে হবে বলে পেসারের সংখ্যা একটু বেশি থাকার কথা। আমরা সুপার লিগের দুটি ম্যাচ দেখে নির্বাচন প্রক্রিয়া শেষ করবো। তারপর ১৮ তারিখের দিকে দল ঘোষণা করবো।’

বিপিএল চলার সময় ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ অনেকদিন পর মাঠে ফিরেছেন। যদিও প্রত্যাবর্তনটা ভালো হয়নি। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নামা তাসকিন ৫ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তবে এমন পারফরম্যান্সের পরও এই পেসারকে নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক, ‘তাসকিন অনেকদিন পর মাঠে নেমেছে। ছন্দ ফিরে পেতে সময় লাগবে। ওর প্রতিভা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। আশা করি, অল্প সময়ের মধ্যেই সে ছন্দে ফিরবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি