অস্ট্রেলিয়ায় আর খেলবেন না ওয়াটসন

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ১৬:০৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৬:১০

শেন ওয়াটসন প্রতিযোগিতামূলক ক্রিকেটে অস্ট্রেলিয়া অধ্যায় চুকিয়ে ফেললেন শেন ওয়াটসন। দেশের মাটিতে শুধু বিগ ব্যাশই খেলতেন তিনি। শুক্রবার সিডনি থান্ডার থেকে অবসরের ঘোঘণা দিয়ে বিদায় জানিয়ে দিলেন এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাকেও।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অংশ হয়ে ছিলেন বিগ ব্যাশ দিয়ে। সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিট হয়ে চার বছর আগে নাম লিখিয়েছিলেন থান্ডারে। যদিও বিগ ব্যাশে খেলা তার ৪১ ম্যাচের ৪০টিই খেলেছেন তিনি থান্ডারের জার্সিতে। সবশেষ তিন মৌসুমে আবার দলটির অধিনায়কের দায়িত্বেও ছিলেন ওয়াটসন।

থান্ডারের সর্বোচ্চ রানের মালিকও তিনি। ২৬.৬৮ গড়ে করেছেন ১ হাজার ১৪ রান, যার মধ্যে গত মৌসুমে ব্রিসবেন হিটের বিপক্ষে ৬১ বলে সেঞ্চুরির ইনিংসটাও আছে। গত মৌসুমে থান্ডারের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ালেও ‘পরিবারকে সময় দিতে’ বিগ ব্যাশ ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ওয়াটসন।

অবসরের ঘোষণায় ওয়াটসন বলেছেন, ‘গত চার মৌসুমে সিডনি থান্ডারের সঙ্গে জড়িত সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি। থান্ডার সমর্থকদের কাছ থেকে পাওয়া সমর্থন সবচেয়ে বেশি মিস করব। আর সবশেষে বলতে চাই আমার সতীর্থদের কথা, অনেক দুর্দান্ত মানুষ ও ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। আমি সবাইকে সামনের মৌসুমের জন্য শুভকামনা জানাচ্ছি।’

জাতীয় দল অস্ট্রেলিয়ার জার্সিতে দারুণ ‍সময় পার করেছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। ৫৯ টেস্টে ৩৫.১৯ গড়ে করেছেন ৩ হাজার ৭৩১ রান, সঙ্গে আছে ৭৫ উইকেট। আর ১৯০ ওয়ানডেতে ৪০.৫৪ গড়ে ৫ হাজার ৭৫৭ রানের সঙ্গে ১৬৮ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বিগ ব্যাশ দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা চালিয়ে গেছেন তিনি। তবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় অস্ট্রেলিয়ায় আর খেলতে দেখা যাবে না তাকে।

এই মুহূর্তে ওয়াটসন আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তিন দিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফ্র্যাঞ্চাইজিটির জয়ের পথে ৫৩ বলে খেলেছেন ৯৬ রানের ইনিংস। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি