কাঁধের চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ বিলিংসের

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ১৮:০৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৮:০৫

কাঁধ সরে যাওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন স্যাম বিলিংস আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টির দলে ছিলেন স্যাম বিলিংস। তবে কাঁধের চোটে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের খেলা হচ্ছে না সামনের মাসের শুরুতে হতে যাওয়া ম্যাচ দুটিতে।

বৃহস্পতিবার রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্ল্যামারগানের বিপক্ষে খেলার সময় কাঁধ সরে গেছে কেন্টের হয়ে খেলা এই ইংলিশ ক্রিকেটারের। একই সঙ্গে তার বিশ্বকাপ খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে একরকম। তার বদলে আয়ারল্যান্ডের ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সারের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল আইসিসির কাছে জমা দিলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে চায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে। এই সিরিজের দলে বিলিংস না থাকলেও আয়ার‌ল্যান্ডের ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ ছিল তার। চূড়ান্ত দলে থাকার জোর দাবি করতে পারফরম্যান্স দিয়ে। কিন্তু কাঁধের চোটে সেই কাজটা করতেই পারলেন না বিলিংস।

আয়ার‌ল্যান্ডের ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিলিংসের খেলাটা নিশ্চিতই ছিল। নিয়মিত উইকেটরক্ষক জস বাটলারের সঙ্গে জনি বেয়ারস্টোও ম্যাচ দুটিতে বিশ্রামে থাকায় গ্লাভস হাতে তাকেই দেখা যেত। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টগ্রামে বিলিংস তার অবস্থা জানিয়ে লিখেছেন, ‘কী হবে জানি না, তবে জীবন এগিয়ে যাবে... আগামীকাল (শুক্রবার) আরও কিছু স্ক্যান করতে হবে, দেখা যাক তারা কী বলেন... কখনোই যেন আপনার কাঁধ সরে না যায়, কী যে যন্ত্রণা।’ ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের